২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুতিনের জনপ্রিয়তায় ধস

রাশিয়ার প্রধানমন্ত্রী ভ­াদিমির পুতিনের জনসমর্থন এ বছর সর্বনিম্ন পর্যায়ে পৌঁঁেছছে। সদ্য শেষ হওয়া পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দল কোনোরকমে উতরে গেলেও ব্যাপক বিক্ষোভের মুখে পড়ার পর প্রথম জনমত জরিপে এ ফল দেখা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2011, 10:58 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

মস্কো, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার প্রধানমন্ত্রী ভ­াদিমির পুতিনের জনসমর্থন এ বছর সর্বনিম্ন পর্যায়ে পৌঁঁেছছে। সদ্য শেষ হওয়া পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দল কোনোরকমে উতরে গেলেও ব্যাপক বিক্ষোভের মুখে পড়ার পর প্রথম জনমত জরিপে এ ফল দেখা গেছে। ১০-১১ ডিসেম্বরে পরিচালিত জরিপের ফল প্রকাশ হয়েছে শুক্রবার। এতে দেখা গেছে, পুতিনকে সমর্থন করেছে মাত্র ৫১ শতাংশ রুশ নাগরিক। যেখানে ২৮-২৯ নভেম্বরে পরিচালিত জরিপে এ হার ছিলো ৬১ শতাংশ এবং তারও আগে জানুয়ারির জরিপে এ হার ছিলো ৬৮ শতাংশ। রাষ্ট্রীয় জরিপ সংস্থা ভিটিএসআইওএম এর এ জরিপে রাশিয়ায় আগামী মার্চের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ৫৯ বছর বয়স্ক পুতিনের নেতৃত্বে জনগণের অসন্তোষ এবং অনীহারই বহিঃপ্রকাশ ঘটেছে। প্রেসিডেন্ট নির্বাচনে এখনো পুতিনের জয়ের সম্ভাবনা থাকলেও তার জয় ততটা সহজ হবে না এবং তিনি প্রথম দফায় জিততে পারবেন না বলেই ধারণা করা হচ্ছে। তবে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে রুশরা আবেগতাড়িত হওয়ার কারণেই পুতিনের জনপ্রিয়তায় ধস নেমেছে। আবার খুব শিগগিরই তার জনপ্রিয়তা বাড়বে। পার্লামেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগে পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে রাশিয়ায়। ৪ ডিসেম্বর নির্বাচনের পরপরই পুতিনের শাসনের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ করে জনতা। তারা নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানায়। ২৪ ডিসেম্বর আবারো বিক্ষোভে নামার পরিকল্পনা করেছে বিক্ষোভকারীরা। কিন্তু তারপরও তাদের কোনো দাবির কাছেই মাথা নত করার আভাস দেননি পুতিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯৪৫ঘ.