ব্রাসেলস, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বেলজিয়ামের লিজ শহরের কেন্দ্রস্থলে বড়দিনের ব্যস্ত বাজার এলাকায় মঙ্গলবার বন্দুক ও গ্রেনেড হামলায় হামলাকারীসহ ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭৫ জনেরও বেশি মানুষ। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।
সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩৩ বছর বয়স্ক এক বন্দুকধারী শহরের কেন্দ্রীয় বাজার এলাকা প্লেস সেইন্ট ল্যামবার্ট এর একটি বাস স্টপের কাছে এলোপাতাড়ি রাইফেলের গুলি এবং বিস্ফোরক ছুড়ে।
পরে সে একটি হাতবন্দুক দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে।
হামলাকারীর উদ্দেশ্য জানা যায়নি। তবে বেলজিয়াম প্রেস এজেন্সি ব্লে¬গা জানায়, হামলাকারীর নাম নোরদিনে আমরানি এবং সে আটকাবস্থা থেকে মুক্তি পাওয়ার চেষ্টায় ছিলো।
আগের খবরগুলোতে হামলাকারীর সংখ্যা ২/৩ জন উলে¬খ করা হলেও শহরটির কর্মকর্তারা হামলা একজনই চালিয়েছে বলে জানান।
পুলিশ শহরটির বেন্দ্রস্থল সিল করে দিয়েছে। আকাশে চক্কর দিচ্ছে হেলিকপ্টার। তবে হামলাটি সন্ত্রাসী হামলা নয় বলেই মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৪ঘ.
bdnews24