২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়াকে আইসিসি’র মুখে দাঁড় করানো উচিত: পিল্লাই

বিক্ষোভকারীদের ওপর দমন পীড়ন চালানোর জন্য সিরিয়াকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মুখোমুখি করা উচিত বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্লাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 03:03 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিক্ষোভকারীদের ওপর দমন পীড়ন চালানোর জন্য সিরিয়াকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মুখোমুখি করা উচিত বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল¬াই। মঙ্গলবার নিরাপত্তা পরিষদে তিনি বলেন, আইসিসি’র উচিত সিরিয়ার অপরাধ তদন্ত করা। নাভি পিল¬াইর বরাত দিয়ে বিবিসি জানায়, সিরিয়া জুড়ে ব্যাপক হারে হত্যা, নির্যাতনের মাধ্যমে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ করা হচ্ছে। প্রায় নয় মাস ধরা চলা বিক্ষোভে সরকারি বাহিনীর দমনপীড়নে সিরিয়ায় ৫ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। নিরাপত্তা পরিষদের এক রুদ্ধ অধিবেশনে পিল¬াই বলেন, সিরিয়ায় মার্চ থেকে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী বিক্ষোভ দমনাভিযানে ৩শ’ শিশু নিহত হয়েছে। সরকার বিরোধী বিক্ষোভে ১৪ হাজার মানুষকে গ্রেপ্তার হয়েছে। দেশ ছেড়ে পালিয়ে গেছে প্রায় সাড়ে ১২ হাজার মানুষ। “দেশজুড়ে ব্যাপকহারে হত্যা, নির্যাতন, আটকের প্রমাণের ভিত্তিতে আমি এ সমস্ত ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ বলেই মনে করি। আর সে কারণেই সিরিয়ার বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলার সুপারিশ করছি,” বলেন পিল¬াই। সিরিয়ায় নিহতের যে পরিসংখ্যান পিল¬াই দিয়েছেন তার মধ্যে নিরাপত্তা বাহিনীর হতাহতের সংখ্যা অন্তর্ভুক্ত নেই। তবে এ পর্যন্ত ১ হাজার পুলিশ ও সেনা নিহত হয়েছে বলে সিরিয়ার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। জাতিসংঘে নিয়োজিত সিরিয়ার দূত নাভি পিল¬াইয়ের এ দাবি ‘নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ নয়’ বলে অভিযোগ করেছেন । পিল¬াই ২৩৩ জন বিরোধীর কাছ থেকে সংগৃহীত তথ্য দিয়ে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন জাতিসংঘে সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০৪৭ঘ.