২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে দ্বিতীয় দফা ভোট শুরু

মিশরের পার্লামেন্ট নির্বাচনে বুধবার দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রেসিডেন্ট হোসনি মুবারক পরবর্তী মিশরে এই প্রথম পার্লামেন্ট নির্বাচন হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 10:55 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরের পার্লামেন্ট নির্বাচনে বুধবার দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রেসিডেন্ট হোসনি মুবারক পরবর্তী মিশরে এই প্রথম পার্লামেন্ট নির্বাচন হচ্ছে। ভোটগ্রহণ চলবে তিন দফায়। প্রথম দফা ভোটগ্রহণ হয়ে গেছে এ মাসের শুরুতেই। তাতে ভালো ফল করেছে ইসলামিক দলগুলো। ইসলামপন্থি দল মুসলিম ব্রাদারহুডের ‘ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি প্রথম দফায় সর্বোচ্চ ৩৬ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছে। দ্বিতীয় দফায়ও তারা এগিয়ে থাকার প্রত্যাশা করছে। এ ভোটের মধ্য দিয়ে পার্লামেন্টের নিম্নকক্ষের প্রতিনিধিদের নির্বাচন করা হবে। এরপর নির্বাচিত প্রতিনিধিরা দেশের নতুন খসড়া সংবিধান তৈরির জন্য একটি কমিটি নিয়োগ করবে। দ্বিতীয় দফায় নয়টি অঞ্চলে ভোট হচ্ছে। রাজধানী কায়রোর বাইরের কয়েকটি জেলাসহ নীল ব-দ্বীপ অঞ্চলে চলছে ভেটগ্রহণ। স্থানীয় সময় সকাল ৮টা ভোট শুরু হয়েছে। চলবে দুই দিন। তৃতীয় দফা ভোট হবে জানুয়ারিতে। আর ২০১২ সালের মাঝামাঝিতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা আছে। চলতি বছর ফেব্র“য়ারিতে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করেন মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৪৮ঘ.