বেইজিং, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংজুতে এক সড়ক দুর্ঘটনায় স্কুলপড়–য়া অন্তত ১৫ শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৮ শিশু।
মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানায়, সোমবার স্কুল ছুটির পর ওই দুর্ঘটনা ঘটে। একটি রিক্সাকে বাঁচাতে পাশ কাটাতে গেলে রাস্তা থেকে স্কুলবাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। বাসটিতে ২৯ জন শিশু ছিল।
নভেম্বর মাসের প্রথম দিকে চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকায় অপর এক সড়ক দুর্ঘটনায় স্কুলের নার্সারি ক্লাসের ১৮ শিশু নিহত হয়।
পরপর কয়েকটি সড়ক দুর্ঘটনার ঘটনায় চীনের নাগরিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২১৭ ঘ.
bdnews24