২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানের সঙ্গে আলোচনা খবর নাকচ পাকিস্তানের

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তানি তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা চালানোর খবর নাকচ করেছেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 03:51 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ইসলামাবাদ, ১২ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তানি তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা চালানোর খবর নাকচ করেছেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক। টিটিপি’র জঙ্গিরা অস্ত্রসহ আত্মসমর্পণ করার আগে কোন আলোচনা হবে না বলে জানিয়েছেন তারা। ওদিকে, তালেবান পক্ষ থেকেও সরকারের সঙ্গে আলোচনা চলার খবর ইতোমধ্যেই অস্বীকার করা হয়েছে। এর আগে পাকিস্তানি তালেবানের ডেপুটি কমান্ডার মৌলবী ফকির মোহাম্মদ শনিবার দ’ুপক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু রোবারই তালেবান পক্ষ তা অস্বীকার করে। এরপর এবার সরকারপক্ষ থেকে অলোচনার খবর অস্বীকার করলেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী উভয়ই। মালিক ইসলামাবাদে সাংবাদিকদের উদ্দেশে বলেন, “পদাধিকার বলে সরকার পক্ষ থেকে আমি জানাচ্ছি, কোন আলোচনা হয়নি।” বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে গিলানি বলেছেন, “যারা আত্মসমর্পণ করে সহিংসতা বন্ধের ঘোষণা দেবে, তাদেরকেই আমরা আলোচনার টেবিলে ডাকব।” তবে সেপ্টেম্বরের শেষে পাকিস্তান সরকার দেশের তালেবান পক্ষের সঙ্গে শান্তি আলোচনার প্রতিশ্রতি দিয়েছিলো। বিডিনিউজএটায়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৭ঘ.