২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় বিক্ষোভের পর নতুন চ্যালেঞ্জের মুখে পুতিন

রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচনী ফল নিয়ে বড় ধরনের বিক্ষোভের পর সহযোগীর কাছ থেকে নতুন দল গড়ার প্রস্তাব এবং আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বিলিওনিয়ারের সঙ্গে লড়ার চ্যালেঞ্জর মুখে পড়েছেন প্রধানমন্ত্রী ভ­াদিমির পুতিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 03:30 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

মস্কো, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচনী ফল নিয়ে বড় ধরনের বিক্ষোভের পর সহযোগীর কাছ থেকে নতুন দল গড়ার প্রস্তাব এবং আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বিলিওনিয়ারের সঙ্গে লড়ার চ্যালেঞ্জর মুখে পড়েছেন প্রধানমন্ত্রী ভ­াদিমির পুতিন। সোমবার পুতিনের দীর্ঘদিনের সহযোগী সাবেক অর্থমন্ত্রী অ্যালেক্সাই কুদরিন নতুন উদারনৈতিক দল গড়ার প্রস্তাব দিয়ে নিজেকে একজন সম্ভাবনাময় নেতা হিসাবে তুলে ধরেন। পুতিনের ২১ বছরের শাসনের বিরুদ্ধে গণবিক্ষোভে রাশিয়ায় রাজনৈতিক শূণ্যতার যে বহিঃপ্রকাশ ঘটেছে তা পূরণ করকেতই কুদরিনের এ প্রস্তাব। ৪ ডিসেম্বরে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে জালিয়াতির যে অভিযোগ উঠেছে সে ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে না পারলে পুতিনের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর বৈধতা ক্ষুন্ন হবে বলে তিনি সতর্ক করে দেন। কুদরিন বলেন, ওই নির্বাচন থেকেই এটি পরিস্কার যে, ক্ষমতাসীন দলের বিকল্প ব্যবস্থা হিসাবে একটি শক্তিশালী উদারনৈতিক দলের প্রয়োজন আছে। কুদরিনের প্রস্তাব সমর্থন পেলে বেকায়দা অবস্থা থেকে উতরানোর সুযোগ পাবেন পুতিন। কিন্তু তার সামনে আরেক চ্যালেঞ্জ ছুড়েছেন রুশ বিলিওনিয়ার মিখাইল প্রভোকভ। বিবিসি’র খবরে বলা হয়েছে, আগামী মার্চে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি। তবে নির্বাচনী প্রচারাভিযানে পুতিনের সমালোচনাকে হাতিয়ার করবেন না বলে জানিয়েছেন প্রভোকভ। জীবনে এই প্রথম গুরুতর সিদ্ধান্ত নিলেন জানিয়ে তিনি বলেন, “সমালোচনা ১০ শতাংশের বেশি করা উচিত না। আমি কি কি করতে চাই প্রচারাভিযানে সেকথা জানানোটাকেই বেশি গুরুত্ব দেবো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২৭ঘ.