২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে জেল ভেঙে পালিয়েছে আল-কায়েদা বন্দিরা

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনের একটি জেল থেকে সোমবার ১২ আল কায়েদা জঙ্গিসহ অন্তত ১৬ বন্দি পালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 12:27 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

এডেন, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনের একটি জেল থেকে সোমবার ১২ আল কায়েদা জঙ্গিসহ অন্তত ১৬ বন্দি পালিয়েছে। এডেনের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, কারাগারের দেয়ালে একটি সুড়ঙ্গ খুঁড়ে বন্দিরা পালিয়ে যায়। স্থানীয় এক কর্মকর্তা ১৬ বন্দি পালানোর কথা জানান। চলতি বছর জুন মাসেও ইয়েমেনে কারাগার থেকে বন্দি পলায়নের ঘটনা ঘটে। ওই সময় মুকাল্লা নামের একটি শহরের কারাগারে হামলা চালিয়ে বেশ কিছু বন্দিকে মুক্ত করে আল কায়েদা জঙ্গিরা। বিবিসি’র খবরে বলা হয়েছে, জেল পালানো জঙ্গিরা ব্যাংক ডাকাতি ও নিরাপত্তা কর্মকতা হত্যার অভিযোগে বিচারের অপেক্ষায় ছিল। ওদিকে, ইয়েমেনে বিভিন্ন অঞ্চলে আল কায়েদা জঙ্গিদের সঙ্গে সরকারি বাহিনীর তুমুল লড়াই হচ্ছে। কিন্তু এর মধ্যেও দক্ষিণে শক্তিশালী হচ্ছে আল কায়েদার অবস্থান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮২০ঘ.