২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় পুতিন বিরোধী গণবিক্ষোভ

রাশিয়ায় প্রধানমন্ত্রী ভ­াদিমির পুতিনের শাসনাবসান এবং পুনরায় পার্লামেন্ট নির্বাচনের দাবিতে শনিবার দেশজুড়ে বিক্ষোভ করেছে অগণিত মানুষ। ভিডিও

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Dec 2011, 11:12 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

মস্কো, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-রাশিয়ায় প্রধানমন্ত্রী ভাদিমির পুতিনের শাসনাবসান এবং পুনরায় পার্লামেন্ট নির্বাচনের দাবিতে শনিবার দেশজুড়ে বিক্ষোভ করেছে অগণিত মানুষ।

১২ বছরের শাসনামলে এটিই পুতিনের বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভ। মস্কো ছাড়া আরো বেশ কয়েকটি শহরেও এ বিক্ষোভ হয়েছে।

“এ ইঁদুরের চলে যেতে হবে’, ‘চোর ও বাটপার আমাদের নির্বাচন ফিরিয়ে দাও’ সহ বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার নিয়ে বিক্ষোভ করেছে জনতা।

সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে মস্কোয়। বিক্ষোভ দমনে দাঙ্গা পুলিশ নামানো হলেও তারা কেবল চেয়ে চেয়ে লোকজনদেরকে বিক্ষোভ করতে দেখেছে। বিক্ষোভকারীরা এ সময় রাশিয়ার পতাকা নেড়ে ‘পুতিন চোর’ বলে শ্লোগান দেয়।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ায় এটি সবচেয়ে বড় বিক্ষোভ।

বলোতয়ানা চত্বরে রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মিখাইল কাসিয়ানোভ এক ভাষণে বলেন, “আজ ৬০ হাজার বা ১ লাখ লোক বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছে।”

পার্লামেন্টে নির্বাচনে অংশ নিতে বাধা দেয়া হয়েছে এমন একটি বিরোধী দলের নেতা মিখাইল।

তিনি আরো বলেন, “এই চোর প্রশাসনের অবসান ঘটানোর দিন আজ থেকে শুরু।”

রাশিয়ায় গত রোববার পার্লামেন্ট নির্বাচন হয়েছে।

এতে পার্লামেন্টের নিু কক্ষে খুব অল্প ব্যবধানে জয়ী হয়েছে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টি।

কিন্তু নির্বাচনে জালিয়াতির অভিযোগে পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে বিরোধিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭০৩ঘ.