২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ড্রোন বিধ্বস্তের ঘটনা মার্কিন গোয়েন্দাগিরির প্রমাণ’

ইরানের ওপর যুক্তরাষ্ট্র যে গোপনে গোয়েন্দাগিরি চালাচ্ছে, মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) বিধ্বস্ত হওয়ার ঘটনায় তা স্পষ্ট হয়ে গেছে। সরকারি ভাবে যুক্তরাষ্ট্রের কোনো উপস্থিতি ইরানে নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 07:53 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ওয়াশিংটন, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের ওপর যুক্তরাষ্ট্র যে গোপনে গোয়েন্দাগিরি চালাচ্ছে, মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) বিধ্বস্ত হওয়ার ঘটনায় তা স্পষ্ট হয়ে গেছে। সরকারি ভাবে যুক্তরাষ্ট্রের কোনো উপস্থিতি ইরানে নেই। গত বৃহস্পতিবার ইরানের হস্তগত হওয়া ড্রোনটির ভিডিওফুটেজ স¤প্রচার করা হয়। এতে দেখা যায়, ওই আকাশযানটি অক্ষতই রয়েছে। তবে এটি হারিয়ে যাওয়া ইউএস আরকিউ-১৭০ গোয়েন্দা বিমান কিনা সে বিষয়ে পেন্টাগন ও সিআইএ’র মুখপাত্ররা কোনো মন্তব্য করেনি। তবে বিধ্বস্ত এ বিমানটি পর্যবেক্ষণ মিশনে ছিলো বলে বিশ্বস্ত এক সূত্র নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক কর্মকর্তা জানান, ইরানিদের চালানো গুলি বা কম্পিউটার হ্যাকিংয়ের জন্য নয় বরং ত্র“টির কারণে এটি বিধ্বস্ত হয়েছে বলে তারা মনে করছেন। এদিকে ইরান এ প্রযুক্তিকে ভিন্ন দিকে ব্যবহার বা চীনের মতো দেশের কাছে বিক্রির চেষ্টা করবে বলে আশঙ্কা দেখা দিয়েছে। বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন উপায়ে ইরানের ওপর নজরদারি চালাচ্ছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক প্রতিরক্ষা বিশেষজ্ঞ জানান, ২০০৮ সালে এ এলাকায় মার্কিন এক ঘাঁটির কমান্ড সেন্টারে গিয়ে তিনি বুঝতে পারেন, তারা ইরানের ভেতর থেকে বিভিন্ন তথ্য পাচ্ছেন। গত ২৮ সেপ্টেম্বর ইরানের প্রধান পরমাণু ক্ষেত্র ইসফাহান শহরে সংগঠিত বিস্ফোরণের বিষয়ে বিতর্কিত তথ্য পাওয়া যায়। এছাড়া গত ১২ নভেম্বর তেহরানের পশ্চিমে এক সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রধানসহ এলিট ইসলামিক রেভ্যুলুশনারি গার্ডস কর্পসের ১৭ সদস্য মারা যায়। ইরান যে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে গোপনে তৎপরতা চালাচ্ছে সম্প্রতি তা প্রকাশ পেয়েছে। সম্প্রতি ওয়াশিংটনে ইরানের প্রতিনিধিরা সৌদি আরবের রাষ্ট্রদূতকে হত্যার যে পরিকল্পনা করেছিলো তার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র এক ব্যক্তিকে আটক করেছে। এছাড়া ইরাকে আমেরিকার সেনাদের ওপর হামলা চালাতে ইরান অস্ত্র ও অর্থ সরবরাহ করেছে বলেও যুক্তরাষ্ট্রের অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৪৫ ঘ.