২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় বিক্ষোভ: পরিবর্তনের প্রতিশ্র“তি পুতিনের

রাশিয়ার নির্বাচনে ভরাডুবি এবং ভোট জালিয়াতির বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভের মুখে আগামী বছরেই সরকারে রদবদল করার প্রতিশ্র“তি দিয়েছেন প্রধানমন্ত্রী ভ­াদিমির পুতিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2011, 03:49 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

মস্কো, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার নির্বাচনে ভরাডুবি এবং ভোট জালিয়াতির বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভের মুখে আগামী বছরেই সরকারে রদবদল করার প্রতিশ্র“তি দিয়েছেন প্রধানমন্ত্রী ভ­াদিমির পুতিন। তবে বেআইনি কোনোরকম বিক্ষোভ-সমাবেশ বন্ধ করা হবে বলে বিরোধীদেরকে সতর্ক করে দিয়েছেন তার মুখপাত্র। রোববারের পার্লামেন্ট নির্বাচন দলের ৫০ শতাংশেরও কম ভোট পাওয়া এবং ভোটে অনিয়মের অভিযোগে বড় ধরনের বিক্ষোভ প্রতিবাদের চাপে পড়ে পুতিন বলেন, জনগণের দাবি মানতে সরকারের আরো বেশি কিছু করা উচিত। ইউনাইটেড রাশিয়া পার্টির সদস্যদেরকে তিনি বলেন, “সরকারে নতুন করে গুরুত্বপূর্ণ রদবদল করা হবে।” তবে এ রদবদল এখন নয় বরং ৪ মার্চে প্রেসিডেন্ট নির্বাচনের পরই হবে বলে জানিয়েছেন তিনি। ওদিকে, তার মুখপাত্র দিমিত্রি পেসকভ পরিস্কার করে বলেছেন, বিনা অনুমতিতে বিক্ষোভ সমাবেশ করলে পুলিশ তাতে বাধা দেবে। নির্বাচনে জালিয়াতির অভিযোগে গত সোমবার বিক্ষোভের পর মস্কোয় হাজার হাজার সেনা-পুলিশ মোতায়েন করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। ওইদিন রাতে মস্কোয় প্রতিবাদ-বিক্ষোভ করে প্রায় ৩ থেকে ৫ হাজার মানুষ। তারা ‘বিপ্লব’ ধ্বনিতে স্লোগান দেওয়া ছাড়াও ‘পুতিন মুক্ত রাশিয়া চাই’ স্লোগান দেয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়। গ্রেপ্তার হয় প্রায় ৩শ বিক্ষোভকারী। কয়েক বছরের মধ্যে রাশিয়ার বিরোধীদের এটিই অন্যতম বড় ধরনের বিক্ষোভ। এ পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মস্কোয় সেনা নামানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র কর্ণেল ভিসলি পাঞ্চেনকভ। পর্যবেক্ষকরা নির্বাচনে নিয়ম ভঙ্গের অভিযোগ করেছেন। তাছাড়া, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও রাশিয়ার নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭২৮ঘ.