২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ধুমপান দৃশ্যের ওপর নিষেধাজ্ঞা স্থগিত

ভারতে চলচ্চিত্র নির্মাতাদের বিরোধিতার কারণে ফিল্ম এবং টেলিভিশনে ধুমপানের দৃশ্য দেখানোর ওপর নিষেধাজ্ঞা স্থগিত করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2011, 09:48 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে চলচ্চিত্র নির্মাতাদের বিরোধিতার কারণে ফিল্ম এবং টেলিভিশনে ধুমপানের দৃশ্য দেখানোর ওপর নিষেধাজ্ঞা স্থগিত করেছে সরকার। চলচ্চিত্র নির্মাতারা চলচ্চিত্রে এ নিষেধাজ্ঞা পালনের ক্ষেত্রে ব্যবহারিক কিছু জটিলতা তুলে ধরার পর সরকার আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’। গত ১৪ নভেম্বর চলচ্চিত্র ও টেলিভিশনে ধুমপানের দৃশ্য দেখানো নিষিদ্ধের ঘোষণা দেয় ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিষেধাজ্ঞার আদেশে বলা হয়, পুরোনো কোনো চলচ্চিত্র বা অনুষ্ঠানে ধুমপানের দৃশ্য বা তামাকজাত যেকোনো পণ্যের ছবি থাকলে তা ঝাপসা করে দেখাতে হবে। নতুন কোনো চলচ্চিত্র বা অনুষ্ঠানে এ ধরনের দৃশ্য থাকলে তা প্রদর্শনের আগেই তা কেটে বা ঝাপসা করে দিতে হবে প্রযোজককেই। প্রচারণার কাজে ব্যবহৃত পোস্টার বা অন্য কোনো সামগ্রীতেও তামাকজাত পণ্যের ছবি নিষিদ্ধ করা হয়েছে। নতুন কোনো চলচ্চিত্রে ধুমপানের দৃশ্য বা তামাকজাত পণ্য দেখানো হলে তার যৌক্তিকতা নিয়ে সেন্সর বোর্ডে কারণ দর্শানোর নির্দেশও দেওয়া হয়েছে। এ ব্যাপারে চলচ্চিত্র পরিচালক মহেশ ভাটের একটি আবেদনের প্রেক্ষিতে নিষেধাজ্ঞাটির ওপর স্থগিতাদেশ দেয় মুম্বাই হাইকোর্ট। এরপর ধুমপান দৃশ্য নিয়ে নিষেধাজ্ঞা আদেশ নিয়ে আইন মন্ত্রণালয়ে মতামত চেয়ে পাঠায় স্বাস্থ্য মন্ত্রণালয়। স¤প্রতি এ নিষেধাজ্ঞার ব্যবহারিক জটিলতা তুলে ধরে এ বিষয়ে তথ্য ও স¤প্রচার (আই অ্যান্ড বি) মন্ত্রণালয়ের মন্ত্রী অম্বিকা সোনির সঙ্গে দেখা করেন শাহরুখ খান অভিনীত ‘ডন ২’ ছবির প্রযোজক রিতেশ সিধওয়ানি। তবে কয়েকটি নিয়ম মেনে চলতে রাজি হয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকরা। এর মধ্যে রয়েছে ২০ সেকেন্ড পর্যন্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেখানো, অনুষ্ঠান বা চলচ্চিত্রের শুরুতে ও মাঝে অভিনয় শিল্পীকে দিয়ে ধুমপানের ক্ষতিকর দিক নিয়ে ৩০ সেকেন্ড পর্যন্ত বক্তব্য প্রচার করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/১৫৪৫ঘ.