কাবুলে আশুরা পালনকালে বোমা হামলায় নিহত ৫৯
আফগানিস্তানে মঙ্গলবার দুটি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ১শ’রও বেশি মানুষ। ভিডিও
কাবুল, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে মঙ্গলবার দুটি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ১শ’রও বেশি মানুষ।
রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নারী ও শিশুসহ অন্ততপক্ষে ৫৫ জন নিহত হয়।
একই সময়ে উত্তরাঞ্চলীয় শহর মাজার ই শরীফের শিয়া মসজিদে আরেকটি বোমা হামলায় নিহত হয় ৪ জন।
নিহতের সংখ্যা আরো বাড়বে বলে নিরাপত্তা কর্মকর্তারা আশঙ্কা করছেন। শিয়া স¤প্রদায়ের আশুরা পালনকালে হামলাটি চালানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শেখ কারগর এর আগের খবরে নিহতের সংখ্যা বেড়ে ৫৪ জন এবং আহতের সংখ্যা ১৬০ জনে পৌঁছানোর কথা জানান।
নজিরবিহীন এ হামলা সম্পর্কে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, “আফগানিস্তানে গুরুত্বপূর্ণ এই ধর্মীয় দিনে এই প্রথম এ ধরনের মারাত্মক সন্ত্রাসী হামলা ঘটছে।”
হামলাটি কে চালিয়েছে তা এখনো পরিস্কার নয়। হামলার দায়ও কেউ স্বীকার করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৮৪৮ ঘ.
