২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনের তিজ শহরে তুমুল সংঘর্ষ

ইয়েমেনের তিজ শহরে সেনাদের সঙ্গে সরকার বিরোধী মিলিশিয়া ও আদিবাসী যোদ্ধাদের তুমুল সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 03:32 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

সানা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইয়েমেনের তিজ শহরে সেনাদের সঙ্গে সরকার বিরোধী মিলিশিয়া ও আদিবাসী যোদ্ধাদের তুমুল সংঘর্ষ হয়েছে। সর্বশেষ লড়াইয়ে নিহত হয়েছে ৭ জন। বিবিসি’র খবরে স্থানীয় হাসপাতাল সূত্রের উদ্ধৃতি দিয়ে একথা বলা হয়েছে। এ নিয়ে তিজ শহরে বৃহস্পতিবার থেকে চলমান সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। ইয়েমেনের প্রেসিডেন্ট সালেহ গত মাসে ক্ষমতা হস্তান্তর চুক্তির আওতায় ভাই প্রেসিডেন্টের হাতে ক্ষমতা দিলেও তিজ শহরে উত্তেজনা কাটেনি। সহিংসতা কমারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অধিবাসীরা জানিয়েছে, সরকারি বাহিনী শনিবার তিজ এর আবাসিক এলাকায় গোলা, ট্যাংক এবং রকেট হামলা চালিয়েছে। এতে রাজধানী সানা থেকে ২শ কিলোমিটার দক্ষিণের বাণিজ্যিক এলাকায় আটকা পড়ে ৩ হাজার পরিবার। গোলা হামলা এবং স্নাইপারের গুলিতে নিহত হয় দুইজন। আহত হয় আরেকজন নারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩০ঘ.