২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভুপাল দুর্ঘটনা স্মরণ

১৯৮৪ সালের ৩ ডিসেম্বর, ভারতের মধ্যপ্রদেশের ভুপালে ইউনিয়ন কার্বাইড নামের এক রাসায়নিক কারখানার একটি প্রকল্প থেকে বিষাক্ত রাসায়নিক গ্যাস বের হয়ে আশপাশের বাতাসে ছড়িয়ে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটায়। এতে প্রাণ হারায় কয়েক হাজার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 09:06 AM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ভূপাল, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১৯৮৪ সালের ৩ ডিসেম্বর, ভারতের মধ্যপ্রদেশের ভুপালে ইউনিয়ন কার্বাইড নামের এক রাসায়নিক কারখানার একটি প্রকল্প থেকে বিষাক্ত রাসায়নিক গ্যাস বের হয়ে আশপাশের বাতাসে ছড়িয়ে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটায়। এতে প্রাণ হারায় কয়েক হাজার মানুষ। বৃহস্পতিবার ওই ঘটনার শিকার কয়েকশ’ মানুষ ওই দুর্ঘটনার বিচারে অস্বচ্ছতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ভুপালে জমায়েত হয়। তারা বিগত বছরগুলোতে তাদের দেওয়া অপ্রতুল ক্ষতিপূরণ ও তা প্রাপ্তির অনিশ্চয়তার বিরুদ্ধে বিক্ষোভ করে। ২৭ বছর আগে ডিসেম্বরের ওই দিনে ৪০ মেট্রিক টন বিষাক্ত মিথাইল অ্যাইসোসায়ানইট গ্যাস ইউনিয়ন কার্বাইডের কারখানা থেকে ছড়িয়ে পড়ে। সরকারি হিসেবেই মারা যায় ৫ হাজার ৩শ’ মানুষ। আর বেসরকারি হিসেব ও প্রতিবাদকারীদের মতে নিহতের সংখ্যা ২৫ হাজার। দুর্ঘটনার শিকার অধিকাংশই সমাজের খেটে খাওয়া নিম্নবিত্ত শ্রেণীর মানুষ। তারা প্রাপ্য বিচার ও ক্ষতিপূরণ পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত যুক্তরাষ্ট্রের নাগরিক ওয়ারেন এন্ডারসন বিচার থেকে ছাড় পায়। বিনিয়োগ চুক্তির দুর্বলতার কারণেই তাকে ছাড়তে বাধ্য হয় ভারত সরকার। সে ছিলো মার্কিন ওই কোম্পনির চেয়ারম্যান। বৃহস্পতিবার ঘটনার শিকার বিক্ষুব্ধরা এন্ডারসনের কুশপুত্তলিকা দাহ করে। তারা তাদের দাবি-দাওয়া লিখিত প্ল্যাকার্ড বহন করে। রাতে বিষাক্ত রাসায়নিক গ্যাসের শিকার পিতামাতার বিকলাঙ্গ শিশুরা ওই দিনটি স্মরণে মোমবাতি জ্বালিয়ে মিছিল করে। ১৯৮৯ সালে ভারত সরকারকে ৪৭ কোটি ডলার ক্ষতিপূরণ দেয় ইউনিয়ন কার্বাইড। পরে কোম্পানিটি কিনে নেয় ডাউ কেমিক্যালস। কিন্তু এরপর ভুপালের ওই দুর্ঘটনার কোনো দায়দায়িত্ব নিতে অস্বীকার করে কোম্পানিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫৭ ঘ.