২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে নির্বাচনী ফলের অপেক্ষা

মিশরের প্রথম দফা নির্বাচনের ফলাফল শুক্রবার ঘোষণা করা হবে। বৃহস্পতিবার এ ফলাফল ঘোষণার কথা থকালেও কয়েকটি আসনে সময়মতো ভোট গণনা শেষ করা সম্ভব হয়নি বলে এই বিলম্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2011, 05:49 AM

Updated : 24 Aug 2022, 05:18 PM

কায়রো, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়ন্টিপোর ডটকম/রয়টার্স)- মিশরের প্রথম দফা নির্বাচনের ফলাফল শুক্রবার ঘোষণা করা হবে। বৃহস্পতিবার এ ফলাফল ঘোষণার কথা থকালেও কয়েকটি আসনে সময়মতো ভোট গণনা শেষ করা সম্ভব হয়নি বলে এই বিলম্ব। ১৯৫২ সালে সেনাবাহিনীর হাতে দেশটির বাদশাহ উচ্ছেদ হওয়ার পর এবারই প্রথমবারের মতো জনগণ স্বাধীনভাবে ভোট দিয়েছে। আর এতে ইসলামিক দলগুলোর জয়ী হবে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য তিন দফার এ ভোটগ্রহণ জানুয়ারিতে শেষ হওয়ার পরই দেশটির পার্লামেন্টের প্রকৃত অবস্থা বোঝা সম্ভব হবে। নির্বাচনের এ ফলাফল সেনাবাহিনীর দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। চলতি বছরের ফেব্র“য়ারিতে প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর সেনা বাহিনীই ক্ষমতায় রয়েছে। সিভিলিয়ান আইন তৈরির ক্রমবর্ধমান চাপের মুখে সেনা পরিষদ জানায়, তারা মন্ত্রিসভা নিয়োগ বা প্রত্যাহারের ক্ষমতা হাতে রাখবে। অবশ্য মিশরের ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুড জানায়, সংসদের সংখ্যাগরিষ্ঠ দলেরই সরকার গঠন করা উচিত। ব্রাদারহুড জানায়, নানা অনিয়ম সত্ত্বেও তাদের নব গঠিত ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি (এফজেপি) এ সপ্তাহের নির্বাচনে দলের জন্য বরাদ্দকৃত আসনের ৪০ শতাংশই জিতেছে। দল অবশ্য স্বতন্ত্র আসনের জন্যও লড়াই করছে বলেও এফজেপি’র কর্মকর্তারা জানান। উগ্র-রক্ষণশীল সালাফি ইসলামি সংগঠনের নবগঠিত বিভিন্ন দলের মধ্যে অন্যতম আল-নূর পার্টি বৃহস্পতিবার জানায়, তারা সংসদের ২০ শতাংশ আসনে জয়ের আশা করছে। বহুদলীয় লিবারেল ইজিপসিয়ান ব্লক জানায়, দলের তালিকায় থাকা ভোটের প্রায় ৫ শতাংশ অর্জনের চেষ্টায় রয়েছে তারা। এফজেপি এবং নূর পার্টি তাদের প্রত্যাশিত আসন লাভ করলে তারা একত্রিত হতে পারবে। তবে ব্রাদারহুড এ ধরনের কোনো জোট চায় কিনা তা এখনও নিশ্চিত নয়। আর সালাফির মতো ছোট দল যারা মুবারকের ৩০ বছরের শাসনামলে রাজনীতি এড়িয়ে চলেছে তারা এ জোটের জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে। এক্ষেত্রে এফজেপিকে ওয়াফদ বা মধ্যমপন্থী ইসলামিক ওয়াসাত পার্টির মতো অংশীদার খুঁজতে হবে। এদিকে গত মাসে পুলিশেল সঙ্গে সংঘর্ষে ‘শহীদ’ ৪২ জনের স্মরণে এবং তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর পদত্যাগের দাবিতে শুক্রবার স্বাধীনতা চত্বরে (তাহরির স্কয়ার) বিক্ষোভের ডাক দিয়েছে বিক্ষোভকারীরা। সারা বিশ্ব বর্তমানে অধীর আগ্রহে মিশরের নির্বাচন পর্যবেক্ষণ করছে। সিভিলিয়ান আইনের পথ তৈরিতে সেনাবাহিনীকে দ্রুত পদত্যাগের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন ও এর বন্ধুপ্রতীম ইউরোপীয় দেশগুলো। তবে ইসলামিক আইন মিশরের সামাজিক স্বাধীনতা নষ্ট এবং ইসরায়েলের সঙ্গে কায়রোর ১৯৭৯ এর শান্তি চুক্তির জন্য হুমকি হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৪৩ ঘ.