২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মমতাকে হত্যার পরিকল্পনা করেছিল মাওবাদীরা’

অবশেষে মাওবাদী নেতা কিষেণজির হত্যা সম্পর্কে নীরবতা ভেঙ্গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক নির্বাচনী জনসভায় দেওয়া ভাষণে তিনি দাবি করেন, মাওবাদী বিদ্রোহীরা তাকে হত্যার পরিকল্পনা করছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 09:16 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবশেষে মাওবাদী নেতা কিষেণজির হত্যা সম্পর্কে নীরবতা ভেঙ্গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক নির্বাচনী জনসভায় দেওয়া ভাষণে তিনি দাবি করেন, মাওবাদী বিদ্রোহীরা তাকে হত্যার পরিকল্পনা করছিলো। মমতার বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া রোববার তাদের এক প্রতিবেদনে জানায়, বিদ্রোহীদের আক্রমণ করার আগে আত্মসমর্পণের জন্য তিনদিন সময় দেওয়া হয়েছিলো। তিনি বলেন, “প্রাথমিকভাবে আমাকে জানানো হয় বিদ্রোহীরা আমাকে ও আমার অন্যান্য নেতাদের হত্যাসহ বড় ধরনের সহিংস হামলার পরিকল্পনা করছে। তারা যদি কলকাতা মেট্রোতে হামলা চালাতো তবে কি মানুষ আমাকে ক্ষমা করতো?” রোববার দক্ষিণ কলকাতার বেহালাতে এক নির্বাচনী প্রচারণায় নিজ বক্তব্যে এসব কথা বলেন তিনি। মমতা মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে পুনরায় খালি হওয়া এ আসনে ৩০ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে তৃণমূল কংগ্রেসের রাজ্য শাখার সভাপতি সুব্রত বক্সিকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। কিষেণজিকে সাজানো এনকাউন্টারে হত্যা করা হয়েছে বলে অভিযোগকারী মানবাধিকার কর্মীদের সমালোচনা করে তিনি বলেন, “একটা প্রাণের এতো কান্না!” তিনি আরো বলেন, “আমাকে মানবাধিকার শেখাবেন না। সারাজীবন আমি মানুষের অধিকারের জন্য লড়েছি। আমি যখন ন্যায়ের জন্য লড়ছিলাম তখন আপনারা কোথায় ছিলেন?” তিনি বলেন, এনকাউন্টার বিষয়ে সরকার স্বচ্ছ রয়েছে। পুলিশ আমাকে জানিয়েছে লাউডস্পিকারে আদের আত্মসমর্পন করতে বলা হলে তারা প্রায় এক হাজার রাউন্ড গুলি চালায়। আশেপাশে নিরীহ গ্রামবাসীরা ছিলো যারা এতে নিহত হতে পারতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৫১১ ঘ.