২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলায় নিহত ১১

ইরাকের রাজধানী বাগদাদের নিকটবর্তী তাজি শহরে এক আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ১১ জন নিহত ও ১৯ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 08:20 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

বাগদাদ, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রাজধানী বাগদাদের নিকটবর্তী তাজি শহরে এক আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ১১ জন নিহত ও ১৯ জন আহত হয়েছে। সোমবার বাগদাদের ২০ কিলোমিটার উত্তরের তাজিতে ইরাকি সেনাবাহিনীর একটি ঘাঁটিতে ওই হামলা চালানো হয়। ঘাঁটিটিতে একটি কারাগার আছে বলে ইরাকের কর্মকর্তারা জানিয়েছেন। আত্মঘাতী হামলাকারী ঘাঁটির প্রবেশ পথে বোমা বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা। প্রায় প্রতি মাসেই ইরাকে এ ধরনের হামলার ঘটনা ঘটে। গত অক্টোবর মাসে বিভিন্ন সহিংসতায় ইরাকে ১৬১ জন বেসামরিক মানুষ এবং ৯৭ জন সেনা ও পুলিশ সদস্য নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪১৩ ঘ.