২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনের রাজধানী সানায় তুমুল লড়াই

ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর সই করা ক্ষমতা হস্তান্তর চুক্তি বিক্ষোভকারীরা প্রত্যাখ্যান করার পর রাজধানী সানায় নিরাপত্তা বাহিনী এবং পক্ষত্যাগী সেনাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 02:43 PM

Updated : 24 Aug 2022, 04:57 PM

ইয়েমেন, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর সই করা ক্ষমতা হস্তান্তর চুক্তি বিক্ষোভকারীরা প্রত্যাখ্যান করার পর রাজধানী সানায় নিরাপত্তা বাহিনী এবং পক্ষত্যাগী সেনাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে। নিরাপত্তা বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন সালেহ’র ভাগ্নে। আর সেনাবাহিনীর পক্ষ ত্যাগী সেনাদলের (ফার্স্ট আরমারর্ড ডিভিশন) নেতৃত্ব দিচেছন এক জেনারেল। এ দলটি মার্চে সেনাবাহিনী ছেড়ে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয়। দুপক্ষের মধ্যে সংঘর্ষ ক্রমেই বাড়ছে বলে খবর দিয়েছে আল জাজিরা। ক্ষমতা হস্তান্তর চুক্তিতে ইয়েমেনের প্রেসিডেন্ট সালেহকে বিচার থেকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্র“তি থাকার কারণেই বেশিরভাগ বিক্ষোভকারী চুক্তিটি প্রত্যাখ্যান করে তার বিচার দাবি করেছে। এ দাবি আদায়ে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে ইয়েমেনে। বৃহস্পতিবার সানায় বিক্ষোভ চলাকালে সালেহ অনুগত বাহিনীর গুলিতে ৫ বিক্ষোভকারী নিহত হয়। সরকারের অনুগত সেনারা সাদা পোশাকে ছাদ ও চলন্ত গাড়ি থেকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষমতা হস্তান্তর চুক্তি স্বাক্ষর করেন প্রেসিডেন্ট সালেহ। ওই চুক্তি অনুসারে ৩০ দিনের মধ্যে পদত্যাগ করতে হবে তাকে। সেইসঙ্গে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনও দিতে হবে। এর আগে সালেহ অনানুষ্ঠানিক প্রেসিডেন্টের পদে থাকলেও মূল দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট আব্দুরাবু মনসুর হাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০৩৮ঘ.