ব্রাসেলস, ২৪ নভেম্বর (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/রয়টার্স)- বায়ু দুষণের কারণে ইউরোপে স্বাস্থ্য ও পরিবেশের ক্ষয়ক্ষতি বাবদ ১০ হাজার কোটিরও বেশি ইউরো ব্যয় হচ্ছে। ইউরোপীয় পরিবেশ সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে বৃহস্পতিবার একথা বলা হয়েছে।
এছাড়াও প্রতিবেদনটিতে নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়েছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০০৯ সালে ইউরোপের ১০ হাজার কারখানা ও জ্বালানি শিল্প প্রতিষ্ঠানের স্বাস্থ্য ও পরিবেশগত খাতে ব্যয় হয়েছে ১০২-১৬৯ বিলিয়ন ইউরো।
গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ খাতে জন প্রতি ব্যয় হয়েছে ২০০ থেকে ৩০০ ইউরো।
ইউরোপীয় পরিবেশ সংস্থার নির্বাহী পরিচালক জ্যাকুলিন ম্যাকগে¬ড এক বিবৃতিতে বলেছেন, “জীবাশ্ব জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রভাব এবং মানুষের স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষেত্রে এর জন্য কী চরম মূল্য দিতে হচ্ছে তা এ থেকেই স্পষ্ট।”
“আর এ থেকেও এও বোঝা যাচ্ছে যে, পরিবেশবান্ধব জ্বালানি কতটা প্রয়োজন।”
চলমান সমস্যা মোকাবেলায় ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো বায়ু পর্যালোচনা পরিকল্পনা হাতে নিয়েছে।
দূষণের কারণে ক্ষয়-ক্ষতি জনিত ব্যয় সবচেয়ে বেশি করছে জার্মানি, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড ও যুক্তরাজ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২২৩ঘ.
bdnews24