২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কারের প্রতিশ্র“তি বাহরাইনের বাদশাহর

বাহরাইনের গণআন্দোলন দমনে সরকার ‘মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে’ শীর্ষক একটি প্রতিবেদন পাওয়ার পর দেশটির বাদশাহ হামাদ নিরাপত্তা বাহিনীর অপব্যবহার বন্ধে সংস্কারের প্রতিশ্র“তি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 09:26 AM

Updated : 24 Aug 2022, 04:57 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাহরাইনের গণআন্দোলন দমনে সরকার ‘মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে’ শীর্ষক একটি প্রতিবেদন পাওয়ার পর দেশটির বাদশাহ হামাদ নিরাপত্তা বাহিনীর অপব্যবহার বন্ধে সংস্কারের প্রতিশ্র“তি দিয়েছেন। চলতি বছর ফেব্র“য়ারি-মার্চে সরকার বিরোধী আন্দোলন ঠেকাতে বাহরাইনের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের নির্যাতন চালানো এবং জোর করে স্বীকারোক্তি আদায় করাসহ ‘মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ’ করেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর বাদশাহ হামাদ আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগে ‘হতাশা’ প্রকাশ করে ‘ওই ধরনের বেদানাদায়ক ঘটনার পুনারাবৃত্তি না ঘটার’ প্রতিশ্র“তি দিয়েছেন। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা খতিয়ে দেখায় নিয়োজিত মিশরীয়-আমেরিকান আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ শেরিফ বাসিউনির নেতৃত্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিশন বুধবার প্রতিবেদটি রাজপ্রাদাসে বাদশা হামাদের কাছে জমা দেয়। দীর্ঘপ্রতিক্ষীত ওই তদন্ত প্রতিবেদনে বেআইনিভাবে আটক, জোর করে স্বীকারোক্তি আদায়, পক্ষপাতমূলক বিচার এবং আইনী দুর্বলতার সুযোগ নিয়ে আন্দোলনকারীদের নির্যাতনে পুলিশ ও অভ্যন্তরীন নিরাপত্তা বাহিনী ব্যবহারের জন্য সরকারকে দায়ী করা হয়। সরকার বিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর চালানো ওই অভিযানে ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলো। পারস্য উপসাগরের দ্বীপদেশ বাহরাইনে শিয়া মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। কিন্তু দেশটির রাজপরিবার ও রাজনৈতিক অভিজাতরা সবাই সুন্নি মুসলিম। সংখ্যাগরিষ্ঠের অধিকার আদায়ের লক্ষ্যে ফেব্রয়ারি- মার্চের ওই সরকার বিরোধী আন্দোলনে প্রধানত শিয়ারাই অংশগ্রহণ করে। আন্দোলন দমনে ১৬শ পুলিশ ব্যবহার করা হয়। বিক্ষোভ দমনে সংঘটিত সহিংসতার কারণে রাজনৈতিক অভিজাত ও রাজপরিবারের প্রতি ক্ষুব্ধ হয়ে আছে দেশটির শিয়া স¤প্রদায়। শিয়াদের এ আন্দোলনে উস্কানি দেয়ার জন্য ইরানকে দায়ি করেছে বাহরাইন। কিন্তু প্রতিবেদনে এ ঘটনায় ইরানের জড়িত থাকার কোনো প্রমাণ মিলেনি বলে জানায় তদন্ত কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/ ঘ.