২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা হস্তান্তর চুক্তি সই করলেন সালেহ

ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল¬াহ সালেহ বুধবার ক্ষমতা হস্তান্তর চুক্তি সই করেছেন। ইয়েমেনে তার শাসনের বিরুদ্ধে ১০ মাসের বিক্ষোভের পর এ চুক্তি সই করলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 04:34 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

দুবাই, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল¬াহ সালেহ বুধবার ক্ষমতা হস্তান্তর চুক্তি সই করেছেন। ইয়েমেনে তার শাসনের বিরুদ্ধে ১০ মাসের বিক্ষোভের পর এ চুক্তি সই করলেন তিনি। এর আওতায় সালেহকে তার সহকারীর কাছে দায়িত্ব দিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে। ইয়েমেনে চলমান বিক্ষোভের অবসান ঘটাতে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)’র উদ্যোগে এ চুক্তি হয়। বুধবার সালেহ চুক্তি সই করতে সৌদি আরবে যান। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে সালেহ’র চুক্তি সইয়ের দৃশ্য সরাসরি স¤প্রচার করা হয়েছে। সৌদি বাদশঅহ আবদুল্লাহ এবং ক্রাউন প্রিন্স নায়েফের উপস্থিতিতে সালেহ চুক্তিতে সই করেন। তারপর এতে সই করেন ইয়েমেনের বিরোধীদলীয় কর্মকর্তারও। সালেহ ভাইস-প্রেসিডেন্ট আবদ্রাবুহ মানসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তরে সম্মত হয়েছেন বলে সোমবার ইয়েমেনের বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়। প্রায় ৩৩ বছর ধরে ইয়েমেনের ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট আলি আব্দুল¬াহ সালেহ। এর আগে তিনবার ক্ষমতা হস্তান্তর চুক্তির শেষ মুহূর্তে সই করতে অস্বীকৃতি জানান সালেহ। চলতি বছর আরব দেশগুলোতে গণআন্দোলনের রেশ ইয়েমেনেও ছড়িয়ে পড়ে। দেশটিতে কয়েকমাস ধরে সালেহবিরোধী বিক্ষোভ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/এলকিউ/২২৩১ ঘ.