২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দমনাভিযানে ‘মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ’ করেছে বাহরাইন

এ বছর ফেব্র“য়ারি-মার্চে বাহরাইনে সরকার বিরোধী আন্দোলন ঠেকাতে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের নির্যাতন চালানো এবং জোর করে স্বীকারোক্তি আদায় করাসহ ‘মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ’ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 04:26 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

বাহরাইন, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এ বছর ফেব্র“য়ারি-মার্চে বাহরাইনে সরকার বিরোধী আন্দোলন ঠেকাতে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের নির্যাতন চালানো এবং জোর করে স্বীকারোক্তি আদায় করাসহ ‘মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ’ করেছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা খতিয়ে দেখায় নিয়োজিত নিরপেক্ষ তদন্ত কমিশন তাদের প্রতিবেদনে একথা জানিয়েছে। মিশরীয়-আমেরিকান আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ শেরিফ বাসিউনির নেতৃত্বাধীন এ কমিশন দীর্ঘপ্রতিক্ষীত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে বলেছে, বাহরাইনে আটক অসংখ্য বিক্ষোভকারীকে নির্যাতন করা হয়েছে। দমনাভিযানে নিহত হয়েছিলো ৪০ জনেরও বেশি মানুষ রাজপ্রাসাদে এক বক্তব্যে বাসিউনি বলেন, অনেক ক্ষেত্রেই বাহরাইন সরকারের নিরাপত্তা সংস্থাগুলো অতিরিক্ত শক্তি প্রয়োগের আশ্রয় নিয়েছে। অনেক বন্দিই নির্যাতিত হয়েছে এবং অন্য আরো নিপীড়নের শিকার হয়েছে। তদন্ত প্রতিবেদনে বাহরাইনে মানবাধিকার পরিস্থিতির এ সমালোচনার পরিপ্রেক্ষিতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর ব্যাপারে যথাসম্ভব সবকিছু করার প্রতিশ্র“তি দিয়েছেন বাদশাহ হামাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৫ঘ.