হেলসিনকি, ২৩ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রতি বছর ১০০ কোটি ৩৫ লাখ ডলার বাঁচাতে ১৭ হাজার কর্মী ছাটাই করছে নকিয়া সিমেন্স নেটওয়ার্ক।
যৌথ উদ্যোগে পরিচালিত ফিনল্যান্ডের নোকিয়া ও জার্মানির সিমেন্স কোম্পানি এখন থেকে মোবাইল ব্রডব্যান্ড পরিসেবার দিকে নজর দিবে।
২০০৭ সালে নোকিয়া সিমেন্স নেটওয়ার্কস যৌথ উদ্যেগে ব্যবসা পরিচালনা শুরুর পর থেকেই হাওয়েই ও এরিকসনের সঙ্গে প্রতিযোগিতা এবং পরিচালকদের কঠোর ব্যয় সঙ্কোচনের কারণে লাভের মুখ দেখতে হিমশিম খাচ্ছে।
নকিয়া সিমেন্সের প্রধান নির্বাহি রাজীব সুরি বলেছেন, যেহেতু যৌথ উদ্যেগে এখন শুধু মোবাইল ব্রডব্যান্ডের দিকে নজর দেওয়া হবে; সে কারণেই কোম্পানি ফিক্সড লাইন টেলিযোগাযোগের মত তুলনামূলক ছোট ছোট ব্যবসাগুলো গুটিয়ে আনবে।
তাই বর্তমান পর্যায়ে যৌথ উদ্যেগে আর বিনিয়োগের প্রয়োজন নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৯ঘ.
bdnews24