২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের বিক্ষোভে ‘শক্তি প্রয়োগের’ নিন্দায় জাতিসংঘ

মিশরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ‘স্পষ্টতই অতিরিক্ত শক্তি প্রয়োগের’ জন্য নিরাপত্তা বাহিনীর নিন্দা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান নাভি পিল্লাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 01:30 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ‘স্পষ্টতই অতিরিক্ত শক্তি প্রয়োগের’ জন্য নিরাপত্তা বাহিনীর নিন্দা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান নাভি পিল্লাই। শনিবার শুরু হওয়া ওই সংঘর্ষে হতাহতের ঘটনার নিরপেক্ষ তদন্তও আহ্বান করেন তিনি। বুধবার পঞ্চম দিনের মতো মিশরের রাজধানী কায়রোয় আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে রাস্তায় সংঘর্ষ চলছে। পুলিশ-জনতার সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৩০ জন নিহত ও কয়েকশ’ জন আহত হয়েছে বলে জানিয়েছে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে অন্যান্য সূত্র দাবি করেছে, সংঘর্ষে এ পর্যন্ত নিহত হয়েছে ৩৭ জন। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার পিল্লাইয়ের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, “তাহরির স্কয়ার সহ দেশজুড়ে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সরাসরি গুলি করাসহ অতিরিক্ত শক্তি প্রয়োগ বন্ধের জন্য আমি মিশরীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।” তিনি আরো বলেন, “বিক্ষোভকারীদের নৃশংসভাবে পেটানোসহ তাহরির স্কয়ারের যে চিত্র দেখা গেছে তা খুবই মর্মান্তিক।” নাভি পিল্লাই আরো বলেন, “এর নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তদন্তের মাধ্যমে নীপিড়ণকারীদের জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে।” ওদিকে, মিশরের ক্ষমতাসীন সামরিক সরকার শিগগিরই বেসামরিক শাসকদের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্র“তি দেয়ার ওপর বিক্ষোভকারীরা তাহরির চত্বরে অবস্থান নিয়েছে। মঙ্গলবার সামরিক পরিষদের প্রধান ফিল্ড মার্শাল মোহাম্মাদ হুসেন তানতাবি টেলিভিশনে স¤প্রচারিত এক ভাষণে ঘোষণা দিয়েছেন, ২০১২ সালের জুনের মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মিসরে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরপর নির্বাচিত পার্লামেন্ট থাকলেও প্রেসিডেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত দেশটির শাসন ক্ষমতা সেনাশাসকদের হাতেই থাকবে। ২০১২ সালের শেষে অথবা ২০১৩ সালের প্রথম দিকে প্রেসিডেন্ট নির্বাচন দেওয়ার ইচ্ছে ছিল সেনা শাসকদের। গত ফেব্র“য়ারিতে প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর থেকে মিশরের ক্ষমতা নিয়ন্ত্রণ করছে সেনাবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯২৬ঘ.