কায়রো, নভেম্বর ২২ (বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিশরে বিক্ষোভের মুখে মঙ্গলবার দ্রুত ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছে ক্ষমতাসীন সামরিক শাসকরা। জুলাইয়ের মধ্যেই একজন বেসামরিক প্রেসিডেন্টের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন জেনারেলরা।
রাজনৈতিক স্কংাট নিরসন করে দেশে শান্তি ফেরানোর চেষ্টায় বিক্ষোভকারীদের দাবি মেনে এ পদক্ষেপ নিলো সেনাবাহিনী। রাজনীতিবিদদের সঙ্গে বৈঠকে তারা এ সিদ্ধান্ত নেয়।
বৈঠকে অংশ নেওয়া সালাফি ইসলামিস্ট নূর (লাইট) পার্টির প্রধান এমাদ আব্দুল গফুর রয়টার্সকে বলেন, “ আমরা জুলাইয়ে একজন বেসামরিক প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছি।”
প্রেসিডেন্ট নির্বাচিত হবে তার আগেই অর্থাৎ জুনে। আর পার্লামেন্ট নির্বাচন শিডিউল অনুযায়ী আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২৩৫৪ঘ.
bdnews24