হারারে, ২০ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বায়ুরের ১০ লাখের বেশি মানুষের এখন ও আগামী বছর মার্চ পর্যন্ত খাদ্য সহায়তা প্রয়োজন বলে সোমবার জানিয়েছে জাতিসংঘ সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
স¤প্রতি সেদেশে খাদ্য উৎপাদন বাড়া সত্ত্বেও এ সংকট দেখা দিয়েছে।
২০০০ সাল থেকে দেশটি খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য সংগ্রাম করে আসছে। ২০০৭-০৮ অর্থবছরে সেদেশে ভুট্টার উৎপাদন ছিল ৫ লাখ টন। আর ২০১০-১১ অর্থবছরে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০ লাখ ৪৫ হাজার টন।
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে তাদের প্রতি বছর ২০ লাখ টন খাদ্য প্রয়োজন। কিন্তু দেশটির উৎপাদন এখনো সে পর্যায়ে পৌঁছেনি।
জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা জানিয়েছে, জিম্বাবুয়ের ৪ কোটি ২০ লাখ ডলারের সমপরিমাণ খাদ্য সহায়তা প্রয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৫ঘ.
bdnews24