২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আহমাদিনেজাদের গণমাধ্যম উপদেষ্টা গ্রেপ্তার

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের গণমাধ্যম উপদেষ্টা আলি আকবর জাভানফেকরকে সোমবার তার কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 01:09 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

তেহরান, ২০ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের গণমাধ্যম উপদেষ্টা আলি আকবর জাভানফেকরকে সোমবার তার কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে। কোন কারণ দর্শানো ছাড়াই বিচার বিভাগ তাকে গ্রেপ্তার করেছে। আধা-রাষ্ট্রয়াত্ব সংবাদ সংস্থা ‘মেহর’ এ খবর জানিয়েছে। মেহর জানায়, “স্থানীয় গণমাধ্যমের সঙ্গে একটি সংবাদ সম্মেলন শেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে।” ইরানের গণমাধ্যমগুলো রোববার জানিয়েছে, জাভানফেকরকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং জনস্বার্থ ক্ষুণœকারী একটি প্রকাশনা প্রকাশ করায় সাংবাদিকতা থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে গ্রেপ্তার হওয়ার কথা অস্বীকার করেছেন জাভানফেকর। গ্রেপ্তারের খবর অস্বীকার করে টেলিফোনে তিনি বলেন, আমি ইরানের পত্রিকা অফিস ভবনেই আছি। জাভানফেকর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ’রও প্রধান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, “ইরানের রাষ্ট্রীয় সংবাদপত্র ভবনে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করে। সেখানে তিনি এক সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৫৮ঘ.