২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কারের জন্য ১৫টি তথ্যচিত্রের সংক্ষিপ্ত তালিকা

তথ্যচিত্রে অস্কারের জন্য ১৫টি তথ্যচিত্রের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে ‘দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 08:35 AM

Updated : 24 Aug 2022, 04:49 PM

লস এঞ্জেলেস, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তথ্যচিত্রে অস্কারের জন্য ১৫টি তথ্যচিত্রের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে ‘দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’। শুক্রবার এই তালিকা ঘোষণা করা হয়েছে। সংক্ষিপ্ত তালিকার মধ্যে রয়েছে সাবেক কোরিওগ্রাফার পিনা বাস্ক স্মরণে উইম ওয়েনন্ডার্স নির্মিত ত্রিমাত্রিক তথ্যচিত্র ‘পিনা’। এ ছাড়া ‘প্রজেক্ট নিম’, এইডসের ওপর নির্মিত ‘উই ওয়্যার হিয়ার’ ও ‘বাক’ নামের তথ্যচিত্রগুলোও রয়েছে। অস্কারের ডকুমেন্টারি শাখার স্ক্রিনিং কমিটি ১২৪টি তথ্যচিত্র দেখে এ তালিকা তৈরি করেছে। আগামী বছরের ২৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ৮৪তম একাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়ন ঘোষণা করা হবে এবং ২৬ ফেব্র“য়ারি মূল পুরস্কার বিরতণী অনুষ্ঠানে বিজয়ী চলচ্চিত্রের নাম ঘোষণা করা হবে। তালিকাভুক্ত অন্যান্য তথ্যচিত্রগুলো হচ্ছে: ১. ব্যাটেল ফর ব্র“কলিন ২. বিল কানিংহাম নিউ ইয়র্ক ৪. হেল অ্যান্ড ব্যাক এগেইন ৫. ইফ এ ট্রি ফল: এ স্টোরি অফ দ্য আর্থ লিবারেশন ফ্রন্ট ৬. জেনি’স জার্নি ৭. দ্য লাভিং স্টোরি ৮. প্যারাডাইস লস্ট ৩: পারগেটরি ১১. সেম্পার এফআই: অলওয়েজ ফেইথফুল ১২. সিং ইউর সং ১৩. আনডিফিটেড ১৪. আন্ডার ফায়ার: জার্নালিস্ট ইন কমব্যাট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪২৮ ঘ.