২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আস্থা ভোটে জিতলেন ইতালির নতুন প্রধানমন্ত্রী

পার্লামেন্টে আস্থা ভোটে সহজ জয় পেয়েছেন ইতালির নতুন প্রধানমন্ত্রী মারিও মোন্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 08:31 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

রোম, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পার্লামেন্টে আস্থা ভোটে সহজ জয় পেয়েছেন ইতালির নতুন প্রধানমন্ত্রী মারিও মোন্তি। ইতালির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে বৃহস্পতিবার ওই ভোটাভুটিতে নতুন সরকারের পক্ষে ২৮১ ভোট ও বিপক্ষে মাত্র ২৫ ভোট পড়ে। শুধু ডানপহ্নী নর্দানলিগ মোন্তির বিরুদ্ধে ভোট দেয়। ভোটের আগে সিনেটে ইতালির অর্থনৈতিক সমস্যা সমাধানে নতুন সরকারের পরিকল্পনা তুলে ধরেন ৬৮ বছর বয়সী মোন্তি। তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইতালি কতোটা অর্থনৈতিক সংস্কার করতে পার তার ওপর আংশিকভাবে নির্ভর করছে ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা ইউরোর ভবিষ্যৎ । শুক্রবার ইতালির স্থানীয় সময় দুপুর ২টায় (১৩০০ জিএমটি) পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিস-এ আরো একটি আস্থা ভোটের মুখোমুখি হতে হবে মারিও মোন্তিকে। সেখানেও তিনি সহজেই উৎরে যাবেন বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে পার্লামেন্টে বাজেট নিয়ে এক ভোটাভুটিতে সরকার ধরে রাখার মতো প্রয়োজনীয় সমর্থন আদায়ে ব্যর্থ হন সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি। তিনি পদত্যাগ করলে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান অর্থনীতিবিদ মারিও মোন্তি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১৪২৬ ঘ.