২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেহরানের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১৫

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে শনিবার বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এতে ১৫ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

তেহরান, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে শনিবার বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এতে ১৫ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ইরানের রেভল্যুশনারি গার্ডের বিবৃতি দিয়ে আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানায়, তেহরান থেকে পশ্চিমে কারাজ শহরের কাছে বিদগানেহ সামরিক ঘাঁটির অস্ত্রাগারে বিস্ফোরণ হয়েছে। ৪৫ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে বিস্ফোরণের শব্দ। সেনারা ঘাঁটিতে গোলাবারুদ সরানোর সময় বিম্ফোরণ ঘটে। রাষ্ট্রীয় টেলিভিশনে রেভল্যুশনারি গার্ড বাহিনীর মুখপাত্র একথা বলেছেন। নিউজ চ্যানেল আইআরআইএনএন মুখপাত্র রামেজান শরীফ বলেন, "ঘাঁটির একটি অস্ত্রাগারে আমাদের সহকর্মীরা গোলাবারুদ সরানোর সময় কোনো কারণে বিস্ফোরণ ঘটেছে।" পার্লামেন্ট ওয়েবসাইটে স্থানীয় এমপি হুসেইন হারুসির উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, ঘাঁটিতে গালাবারুদের গুদামের বিশাল একটি অংশ বিস্ফোরিত হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। বিস্ফোরণের কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯৪০ঘ.