প্যারিস/মস্কো, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ জাতিসংঘ পরমাণু সংস্থার প্রতিবেদনের পর ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর ইঙ্গিত দিয়েছে পশ্চিমা নেতারা।
বুধবার তারা এ ধরনের পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আভাস দেন।
ইরান পরমাণু বোমার নকশার ওপর কাজ করছে বলে আন্তর্জাতিক পরমাণু সংস্থার (আইএইএ) ওই প্রতিবেদনে বলা হয়েছে। তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া নতুন এ পদক্ষেপের বিপক্ষে অবস্থানের ইঙ্গিত দিয়েছে।
আইএইএ প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। এছাড়া তারা পরমাণু বোমার স্বয়ংক্রিয় এবং কম্পিউটারের সহায়তায় বিস্ফোরণের ওপরও কাজ করছে।
ফ্রান্স নিরাপত্তা পরিষদের বৈঠকের আহ্বান জানানোর কথা জানিয়েছে। যুক্তরাজ্য জানিয়েছে, পরমাণু বিষয়ে অচলাবস্থা বিপজ্জনক পর্যায়ে চলে যাচ্ছে এবং ইরান আলোচনায় রাজি না হলে সংঘর্ষের আশঙ্কা বেড়ে যাবে।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী অ্যালে জুপি আরএফআই রেডিকে বলেছেন, "নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করা হয়েছে।"
তিনি আরো বলেন, "ইরান আন্তর্জাতিক স¤প্রদায়ের দাবি মেনে নিতে এবং আন্তরিকভাবে সহযোগিতা করতে অস্বীকৃতি জানায় তবে সমমনা দেশগুলো প্রথমবারের মতো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে।"
তবে রাশিয়া নতুন নিষেধাজ্ঞা পরিকল্পনায় নিজের বিরোধী অবস্থান স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে।
ইরানের পরমাণু কর্মসূচির জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২০০৬ সাল থেকে এ পর্যন্ত চার দফা দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পশ্চিমা রাষ্ট্রগুলোর সন্দেহ পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশ্যেই ইরান এ কর্মসূচি চালাচ্ছে।
তবে ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালানো হচ্ছে বলে দাবি করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৫৭ ঘ.
bdnews24