২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'গাদ্দাফির গোয়েন্দা প্রধানের বিরূদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হতে পারে'

লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির গোয়েন্দা প্রধান আব্দুল্লাহ আল সেনুসিসহ তার অনুগতদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌসুলি লুইস মোরেনো-ওকাম্পো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

হেগ, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির গোয়েন্দা প্রধান আব্দুল্লাহ আল সেনুসিসহ তার অনুগতদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌসুলি লুইস মোরেনো-ওকাম্পো। বুধবার হেগে এক সম্মেলনের ফাঁকে ওকাম্পো রয়টার্সকে বলেন, লিবিয়ায় গৃহযুদ্ধ চলাকালে বিরোধীদের দমনে এসব ধর্ষণের ঘটনা ঘটে। মানবতার বিরুদ্ধে অপরাধসহ অন্য কয়েকটি যুদ্ধাপরাধে ইতোমেধ্যেই সেনুসিকে অভিযুক্ত করেছে আইসিসি। ওকাম্পো বলেন, "ধর্ষণের অভিযোগ তদন্ত শেষ পর্যায়ে। আমরা দেখবো একই ব্যক্তি বা অন্যদের বিরুদ্ধে নতুন কোনো অভিযোগ আছে কি না।" লিবিয়ার সাবেক নেতা গাদ্দাফি ও তার গোয়েন্দা প্রধান বিরোধীদের ওপর গণধর্ষণের নির্দেশ দিয়েছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে এ মাসের শুরুর দিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানান ওকাম্পো। গাদ্দাফিকেও মানবতার বিরুদ্ধে অভিযুক্ত করে আইসিসি। গত ২০ অক্টোবর নিজ জন্মশহর লিবিয়ার সির্তেয় বিরোধীদের হাতে নিহত হন লৌহমানব খ্যাত কর্নেল মুয়াম্মার গাদ্দাফি। আন্তর্জাতিক অপরাধ আধালতের কৌসুলি ওকাম্পো রয়টার্সকে বলেন, "ধর্ষণের ঘটনায় সেনুসির সংশি¬ষ্টতা ছিলো বলে আমাদের কাছে তথ্য আছে। তবে এ বিষয়ে সাইফের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।" গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকেও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করেছে আইসিসি। বর্তমানে তিনি পলাতক আছেন। ওকাম্পো বলেন, "সাইফকে ধরার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। সবশেষে তারা সবাই বিচারের মুখোমুখি হবে।" লিবিয়ার অন্তবর্তীকালীন পরিষদ (ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল-এনটিসি) বলেছে, সাইফ আল-ইসলাম ও সেনুসির বিচার তারা লিবিয়াতেই করতে চায়। এ বিষয়ে আলোচনার জন্য আগামী জানুয়ারিতে তিনি এনটিসি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানান ওকাম্পো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/২০৫৬ ঘ.