২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে কয়লাখনি বিস্ফোরণে আটকা পড়া ৪৭ জন উদ্ধার

চীনের কয়লাখনির অভ্যন্তরে মাটি ধসে পড়ে আটকা পড়া ৪৭ জনকে জীবিত উদ্ধার করেছে দেশটির কেন্দ্রীয় উদ্ধারকারী দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2011, 04:55 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের কয়লাখনির অভ্যন্তরে মাটি ধসে পড়ে আটকা পড়া ৪৭ জনকে জীবিত উদ্ধার করেছে দেশটির কেন্দ্রীয় উদ্ধারকারী দল। দীর্ঘ ৩৬ ঘণ্টা পর শনিবার ৪০ জনকে উদ্ধার করা হয় বলে বিবিসি জানায়। এর আগে শুক্রবার ৭ জনকে উদ্ধার করা হয়। তবে এখনো বেশ কয়েকজনের খো৭জ পাোয়া যাচ্ছে না বলে জানা গেছে। বৃহস্পতিবার দিনের শেষভাগে চীনের হেনান প্রদেশের সানমেনসিয়া শহরের কয়লাখনি দুর্ঘটনায় অন্ততপক্ষে ৪ জন নিহতে া ৫০ জন নিখেৎাজ হয়। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ২ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্পের পর খনির অভ্যন্তরে মাটি ধসের ঘটনা ঘটেছে। চীনে প্রতিবছর কয়লাখনি দুর্ঘটনায় শত শত খনিশ্রমিক মারা যায়। যথাযথ নিরাপত্তা মান বজায় রাখতে না পারায় দেশটির কয়লাখনি শিল্প বিশ্বের অন্যতম ভয়াবহ ঝুঁকিপূর্ণ বলে ইতোমধ্যে পরিচিত পেয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে হেনান প্রদেশেরই কাছাকাছি অপর একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে ২৯ জন নিহত হয়। বৃহস্পতিবারের দুর্ঘটনা প্রসং্গে রাষ্ট্রপরিচালিত ইমা কয়লা গ্র"পের মুখপাত্র এর আগে জানিয়েছিল, নিখোঁজদের সন্ধানে 'নিবিড় তৎপরতা' চালানো হচ্ছে। ইমা কয়লা গ্র"পই দুর্ঘটনাকবলিত সানমেনসিয়া কয়লা খনি পরিচালনা করে থাকে। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানায়, দুর্ঘটনার সময় খনিতে ৭৫ জন শ্রমিক কাজ করছিল। তাদের মধ্যে ৪ জন নিহত হয় এবং ১৪ জন সেখান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। উদ্ধারকর্মীরা রাষ্ট্রীয় সিনহুয়া সংবাদ সংস্থাকে জানায় তারা ৭ জনকে রক্ষা করতে সক্ষম হলে ৫০ জন অভ্যন্তরে আটকা পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪৮ ঘ.