২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিরক্ষা মহড়া চালালো ইসরায়েল

ইসরায়েল বুধবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরদিনই বড় ধরনের বেসামরিক প্রতিরক্ষা মহড়া চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 04:14 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

জেরুজালেম, ০৩ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েল বুধবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরদিনই বড় ধরনের বেসামরিক প্রতিরক্ষা মহড়া চালিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের হামলা থেকে প্রতিরক্ষায় তেল আবিবে এ মহড়া চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী পরিস্থিতি মোকাবেলাই মহড়ার লক্ষ্য। দেশের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র হামলা হলে করণীয় কী তা নিয়ে অনুষ্ঠিত হয়েছে ৪ ঘণ্টার এ মহড়া। মহড়ায় অংশ নিয়েছে এ্যাম্বুলেন্সকর্মী ও সেনাসদস্যসহ ইসরায়েলের বিভিন্ন জরুরী সেবাসংস্থা। রাসায়নিক অস্ত্র থেকে রক্ষা পেতে কেউ কেউ মুখবন্ধনী পরেছিলো এবং আহতদেরর শুশ্রুসা করার প্রশিক্ষণ নিয়েছে। ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে এ জল্পনার মধ্যে প্রতিরক্ষা মহড়া এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো দেশটি। নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে এবং বর্তমান পরিস্থিতির সাথে এর কোন সম্পর্ক নেই বলে ইসরায়েল এক বিবৃতিতে দাবি করেছে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সপ্তাহের শুরুর দিকে ইরানের কর্মসূচি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশের পর ইসরায়েলের এ ধরনের মহড়ায় তেহরানে হামলার জল্পনা বাড়ছে। তাছাড়া, স¤প্রতি ইসরায়েলি নেতারা ইরানে আগবাড়িয়ে হামলার বিষয়টি নিয়ে দফায় দফায় আলোচনায় বসছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১৩১ঘ