২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্যে ভারতকে সর্বোচ্চ সুবিধা দেবে পাকিস্তান

পাকিস্তানের মন্ত্রিসভা বুধবার সর্বসম্মতিক্রমে বাণিজ্যক্ষেত্রে ভারতকে 'সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত রাষ্ট্রে'র মর্যাদা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 02:52 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ইসলামাবাদ, ০২ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের মন্ত্রিসভা বুধবার সর্বসম্মতিক্রমে বাণিজ্যক্ষেত্রে ভারতকে 'সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত রাষ্ট্রে'র মর্যাদা দিয়েছে। দু'দেশের মধ্যে বাণিজ্য উদারীকরণের লক্ষ্যে পাকিস্তান এ পদক্ষেপ নিলো। এতে করে দক্ষিণ এশিয়ার বৈরি এ দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কোন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফেরদৌস আশিক আওয়ান। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আজ (বুধবার) বাণিজ্যমন্ত্রীর এক বিস্তারিত বক্তব্যের পর মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে ভারতকে সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত রাষ্ট্রের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।" জাতীয় স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি। ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করতে একে উল্লে¬খযোগ্য পদক্ষেপ বলেই মন্তব্য করেছেন সাংবাদিকরা। এ মর্যাদার আওতায় আশানুরূপ বাণিজ্য শুল্ক হ্রাস এবং রপ্তানি কোটা বৃদ্ধি পায়। কাশ্মীর নিয়ে কয়েকবার যুদ্ধে জড়ানো ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের বিষয়টি বরাবরই রাজনৈতিক ইস্যুর সঙ্গে জড়িত। আর সেকারণেই নতুন এ পদক্ষেপে দু'দেশের মধ্যে ফেব্রয়ারিতে নতুন করে শুরু হওয়া শান্তি প্রক্রিয়া গতি পাওয়ার আশা জেগে উঠেছে। ভারত ইতোমধ্যেই পাকিস্তানের জন্য 'সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত রাষ্ট্রের মর্যাদা' ভোগের মেয়াদ বাড়িয়েছে। ১৯৯৬ সাল থেকে ভারত বাণিজ্যক্ষেত্রে পাকিস্তানকে এ মর্যাদা দিয়ে আসছে। তবে পাকিস্তান বলছে, ভারতের কঠোর শুল্ক আইন ও পণ্য মানের কারণে তারা এক্ষত্রে সমস্যার মুখোমুখি হচ্ছে। বর্তমানে ভারত-পাকিস্তানের মধ্যে ৩ বিলিয়ন মার্কিন ডলারের দ্বি-পাক্ষিক বাণিজ্য হয়। স¤প্রতি দিল্লি¬তে অনুষ্ঠিত এক বৈঠকে দুপক্ষই আগামী তিন বছরের মধ্যে এ পরিমাণ দ্বিগুণ করতে রাজি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪৫ঘ.