২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগের চাপে গ্রিক প্রধানমন্ত্রী

নতুন বেইলআউট তহবিলের ওপর গণভোট আহ্বান করে নিজ দলেই বিরোধিতার শিকার হয়ে পদত্যাগের চাপে পড়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপা›দ্রু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 03:31 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

এথেন্স, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নতুন বেইলআউট তহবিলের ওপর গণভোট আহ্বান করে নিজ দলেই বিরোধিতার শিকার হয়ে পদত্যাগের চাপে পড়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপা›দ্রু। পাপা›দ্রুকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তার দলেরই নেতৃস্থানীয় ছয় সদস্য। একজন এমপি দল ত্যাগ করেছেন। ওদিকে, বিরোধীদল আগাম নির্বাচন ডেকেছে। একজন এমপি পাপা›দ্রুর ক্ষমতাসীন পাসোক (পিএএসওকে) পার্টি ত্যাগ করায় শুক্রবার আস্থা ভোটের আগে পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা হ্রাস পেয়েছে। দলের আরো দুজন সদস্য প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেছে, মধ্যবর্তী নির্বাচনের মধ্য দিয়ে গ্রিসে এখন জাতীয় ঐক্যের সরকার গড়া প্রয়োজন। বিরোধীদলও একই দাবি জানিয়েছে। পাপা›দ্রুর গণভোট পরিকল্পনায় গ্রিসের ইইউ সদস্যপদ ভেস্তে যেতে বসেছে অভিযোগ করে আগাম নির্বাচন দাবি করেছে বিরোধীরা। গ্রিসের ঋণসঙ্কট কাটাতে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরোজোনের নেতারা দেশটিকে ২য় দফায় ১৩০ বিলিয়ন ইউরো বেইলআউট তহবিল মঞ্জুর করাসহ ৫০ শতাংশ ঋণ মুক্তির ব্যবস্থা করতে রাজি হয়। তবে এ তহবিল নেওয়ার জন্য গ্রিসকে নতুন করে কঠোর ব্যয়সঙ্কোচনের পদক্ষেপ নিতে হবে। গ্রিসে এর আগে সরকারের কয়েক দফা ব্যয়সঙ্কোচন পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে আছে জনগণ। কঠোর ব্যয় সঙ্কোচন পদক্ষেপ নিয়ে বেশ কয়েকবার গণবিক্ষোভে জর্জরিত হয়েছে পাপা›দ্রুর ক্ষমতাসীন স্যোশালিস্ট পার্টি। সেকারণেই এবার ২য় বারের মতো ব্যয়সঙ্কোচনের শর্তে অর্থনীতি পুনরুদ্ধার তহবিল তথা বেইলআউট নেওয়ার আগে পাপা›দ্রু বলেন, আন্তর্জাতিক ঋণদাতাদের দাবি মেনে সংস্কার ও অর্থব্যবস্থাপনা করার জন্য তার ব্যাপক রাজনৈতিক সমর্থন প্রয়োজন। আর তাই কাউকে কিছু না জানিয়েই আচমকা গণভোটের ঘোষণা দেন তিনি। কিন্তু তার এ পদক্ষেপে ইইউ এর কাছ থেকে বেইলআউট প্যাকেজ পাওয়া গ্রিসের জন্য দুস্কর হবে এবং ইউরোজোন নতুন করে সঙ্কটে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে বেইলআউট প্যাকেজ প্রাপ্তি নিশ্চিত করতে এখন নতুন সরকার দাবি করছেন ক্ষমতাসীন দলের এমপিরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১২৩ ঘ.