ইস্তাম্বুল, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইস্তাম্বুলে আফগানিস্তান ও পাকিস্তানের প্রেসিডেন্ট পর্যায়ের বৈঠক দু'দেশের মধ্যকার অনাস্থা কমিয়ে সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা করছে তুরস্ক।
মঙ্গলবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আয়োজিত এ বৈঠকে আলোচনায় অংশ নিচ্ছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ও তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল।
দুপক্ষের অভিযোগ পাল্টা অভিযোগে স¤প্রতি আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে। এছাড়া পাকিস্তানের গোয়েন্দা সংস্থা তালেবান ও তার ভ্রাতৃপ্রতীম জঙ্গি গ্র"প হাক্কানিকে সহায়তা করছে বলে আফগান কর্মকর্তারা অভিযোগ করে আসছে।
এক তুর্কি কর্মকর্তা জানান, আঞ্চলিক সম্পর্কের অবনতি হচ্ছে। একইসঙ্গে তিনি বলেন, "এখন বিষয়টি পরিবর্তনের সময় এসেছে।"
বৈঠক শুরুর আগে ওই তুর্কি কর্মকর্তা বলেন, "তারা প্রকৃতই একে অপরের সঙ্গে আলোচনায় আগ্রহী বলে মনে করছি আমরা। কেননা পরিস্থিতি কারো জন্যই সহায়ক নয় তা তারা অনুধাবন করতে পেরেছেন।"
তিন দেশের প্রেসিডেন্ট পর্যায়ের এ আলোচনার ফাঁকে আফগান সেনা প্রধানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে পাকিস্তানের সেনা প্রধান আশফাক কায়ানির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২৯ঘ.
bdnews24