২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় সেনা অভিযানের সম্ভাবনা নেই : ন্যাটো

সিরিয়ায় সামরিক অভিযানের সম্ভাবনা নাকচ করে দিয়েছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)। তবে লিবিয়া থেকে সিরিয়ার শিক্ষা নেয়া উচিৎ বলে জানিয়েছে পশ্চিমা এই সামরিক জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 08:43 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ত্রিপোলি, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ সিরিয়ায় সামরিক অভিযানের সম্ভাবনা নাকচ করে দিয়েছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)। তবে লিবিয়া থেকে সিরিয়ার শিক্ষা নেয়া উচিৎ বলে জানিয়েছে পশ্চিমা এই সামরিক জোট। লিবিয়ার রাজধানী ত্রিপোলি সফরকালে ন্যাটোর মহাসচিব আন্দ্রেস ফগ রাসমুসেন সোমবার এসব কথা বলেন। তিনি বলেন, সিরিয়ায় সামরিক অভিযান প্রশ্নের বাইরে। সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে রাসমুসেন বলেন, "আমার উত্তর খুবই সংক্ষিপ্ত। ওখানে হস্তক্ষেপের কোনো উদ্দেশ্য ন্যাটোর নেই। আমি সম্পূর্ণভাবে নাকচ করে দিতে পারি।" ন্যাটোর মহাসচিব আরো বলেন, "আমি এটা বলতে পারি যে, সিরিয়ায় বেসামরিকদের ওপর সরকারি বাহিনীর দমনাভিযানকে নিন্দা জানাচ্ছি। জনগণের আকাক্সক্ষাকে উপেক্ষা করা যায় না। লিবিয়ার পরিস্থিতি সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেয়।" সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী বিক্ষোভ দমনাভিযানের ফলে পশ্চিমা রাষ্ট্রগুলো দেশটির ওপর নিষেধাজ্ঞা আরো কঠোর করেছে। বিক্ষোভকারীরা বিষয়টি নিয়ন্ত্রণে ন্যাটোর হস্তক্ষেপও কামনা করেছে। তবে প্রেসিডেন্ট আসাদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিরিয়ায় পশ্চিমা রাষ্ট্রের হস্তক্ষেপে মধ্যপ্রাচ্যে প্রলয়কাণ্ড ঘটে যাবে। চলতি বছরের মার্চ থেকে সিরিয়ায় আসাদবিরোধী বিক্ষোভ চলছে। সরকারি বাহিনী কঠোরভাবে বিক্ষোভ দমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের দমনাভিযানে এখনও পর্যন্ত সেখানে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৩৬ ঘ.