২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'লিবিয়াতেই প্রথম সাঈফের বিচার হবে'

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারের মুখোমুখি হওয়ার আগে প্রয়াত মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামের বিচার লিবিয়াতেই হতে হবে বলে সোমবার দাবি করেছেন লিবিয়ার অন্তবর্তী বিচারমন্ত্রী মোহাম্মদ আল আলাগি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 03:58 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ত্রিপোলি, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারের মুখোমুখি হওয়ার আগে প্রয়াত মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামের বিচার লিবিয়াতেই হতে হবে বলে সোমবার দাবি করেছেন লিবিয়ার অন্তবর্তী বিচারমন্ত্রী মোহাম্মদ আল আলাগি। তিনি বলেন, সাঈফ বিচার থেকে রেহাই পাবেন না। আইসিসি তাকে জেরা করার আগে হত্যা, দুর্নীতি ও আরো 'অনেক কিছু'র অভিযোগে লিবিয়াতেই তার বিচার হওয়া উচিত। আল-আলাগি বলেন, সাঈফের পরিণতি তার বাবার মত হোক তা তিনি চান না। গত ২০ অক্টোবর লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ধরার পর ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের যোদ্ধারা তাকে মারধোর ও হয়রানির পর গুলি করে হত্যা করে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাঈফকে গ্রেপ্তার করা হলে তিনি নিরাপদ থাকবেন। অন্যথায় তিনি গুলি বা ক্রসফায়ারের শিকার হতে পারেন। এ ব্যাপারটি নির্ভর করবে কোথায় বা কখন তাকে খুঁজে পাওয়া যাবে এবং তখন কোনো লড়াই হবে কিনা তার ওপর। আলাগি বলেন, "তিনি (সাঈফ আল-ইসলাম) লিবিয়ায় বিচারের মুখোমুখি হলেই ভাল হবে, কিন্তু এজন্য আন্তর্জাতিক মানের নিরপেক্ষ বিচার প্রয়োজন। লিবিয়ার বিচার ব্যবস্থা সাদামাটা। এ ব্যবস্থায়ই প্রথম তার বিচার হওয়া দারকার। এরপর প্রয়োজনবোধে তাকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করা হবে।" আন্তর্জাতিক অপরাধ আদালতও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে সাঈফ আল-ইসলামের বিচারের জন্য তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/