২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে বিদেশি সেনাদের গাড়িবহরে আত্মঘাতী হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিদেশি বাহিনীর একটি গাড়ি বহরে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। পুলিশ কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 09:02 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

কাবুল, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের রাজধানী কাবুলে বিদেশি বাহিনীর একটি গাড়ি বহরে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। পুলিশ কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। তবে শনিবারের এই হামলার ক্ষয়-ক্ষতি সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য তারা দিতে পারেন নি। কাবুল পুলিশ প্রধানের একজন মুখপাত্র হাসমত স্টানেকজাই বলেন, "এক আত্মঘাতী হামলাকারী বিদেশি সেনাদের গাড়িবহরে হামলা চালিয়েছে। তবে এখনো পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য আমাদের কাছে আসে নি।" কাবুলের পশ্চিমাঞ্চলে জাতীয় জাদুঘরের কাছাকছি দারুলআমান এলাকায় এই হামলার ঘটনাটি ঘটে। এলাকাটিতে বেশ কয়েকটি সরকারি কার্যালয় রয়েছে। দেশটিতে বর্তমানে ১ লাখ ৩০ হাজারেরও বেশি বিদেশি সেনা অবস্থান করার পরও আফগানিস্তানজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ছে। ১০ বছর আগে আফগান যুদ্ধ হওয়ার পর সা¤প্রতিক সময়েই দেশটিতে সহিংসতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৫৫ ঘ.