২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ার বিরুদ্ধে লড়াইয়ের ডাক আল শাবাবের

সোমালিয়ার আল শাবাব বিদ্রোহীরা বৃহস্পতিবার কেনিয়ার বিরুদ্ধে লড়াইয়ের শপথ নিয়ে তার অনুসারীদের এ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ডাক দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 03:41 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

মোগাদিশু, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমালিয়ার আল শাবাব বিদ্রোহীরা বৃহস্পতিবার কেনিয়ার বিরুদ্ধে লড়াইয়ের শপথ নিয়ে তার অনুসারীদের এ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ডাক দিয়েছে। কেনিয়ার সেনারা স¤প্রতি সোমালিয়ায় প্রবেশ করে আল-শাবাব বিদ্রোহীদের অনুসন্ধান অভিযান চালানোয় এর প্রতিশোধ নিতে চাইছে তারা। কেনিয়া সীমান্ত থেকে বিদেশি নাগরিক অপহরণের ঘটনায় আল কায়েদা সংশ্লি¬ষ্ট আল শাবাব বিদ্রোহীরা জড়িত সন্দেহে তাদের পিছু ধাওয়া করতে কেনিয়া সোমলিয়ায় সেনা পাঠানোর ১২ দিন পর আল শাবাব এ লড়াইয়ের ডাক দিলো। আল শাবাবের শীর্ষস্থানীয় কর্মকর্তা মনসুর এক মিছিলে বলেছেন, "কেনিয়াকে যুদ্ধ বন্ধ করতে বলার দিন শেষ। এখন একমাত্র পথ তাদের বিরুদ্ধে লড়া। কেনিয়া, তুমি যুদ্ধ শুরু করেছো। আর তাই এখন তোমাকে এর পরিণতি ভোগ করতে হবে।" তিনি আরো বলেন, "এখন কেনিয়ার বিমান আমাদের ওপর বোমা বর্ষণ করছে এবং তাদের ট্যাংক সোমালিয়ার ভিতরে। আসুন সম্মিলিতভাবে যুদ্ধ করে আমরা তাদের পরাজিত করি, যেমনভাবে আমাদের ওপর আগ্রাসন চালানো খ্রিস্টান রাষ্ট্রগুলোকে আমরা পরাজিত করেছিলাম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৮ঘ.