তেহরান, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় লুটতরাজের ফন্দি এঁটেছে পশ্চিমা দেশগুলো। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এক বক্তব্যে এমন ইঙ্গিতই দিয়েছেন।
তিনি বলেন, মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে পশ্চিমা দেশগুলোর ভালোই সখ্যতা ছিল যতক্ষণ পর্যন্ত পশ্চিমাদের স্বার্থ অক্ষুণœ ছিল। কিন্তু যখনই লিবিয়ার তেল লুটের উদ্দেশ্য সিদ্ধিতে গাদ্দাফি আর কাজে আসলেন না তখনই তার ওপর বোমা ফেললো তারা।
মঙ্গলবার সরাসরি স¤প্রচারিত এক বক্তৃতায় কথাগুলো বলেন আহমেদিনেজাদ।
গাদ্দাফিকে অপসারণের পর আহমাদিনেজাদ লিবিয়াবাসীকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, পশ্চিমা দেশগুলো লিবিয়াকে এখন নিজেদের স্বার্থে পরিচালনা করবে।
ভাষণে তিনি বলেন, "আমাকে এমন একজন আমেরিকান বা ইউরোপীয় প্রেসিডেন্ট দেখান যিনি লিবিয়া সফর করেননি এবং (গাদ্দাফির সাথে) কোন চুক্তি সই করেননি।"
গাদ্দাফিকে হত্যার জন্য পশ্চিমা দেশগুলো নির্দেশ দিয়েছে- কিছু মানুষ এমন কথাই বলছে বলে ভাষণে জানান আহমাদিনেজাদ।
তিনি বলেন, "কেউ কেউ বলেছেন, তিনি যাতে পশ্চিমা দেশগুলোর বিরুƒদ্ধে কিছু বলতে না পারেন সে ব্যাপারটি নিশ্চিত করার জন্যই তারা এ ভদ্রলোককে হত্যা করেছে, ঠিক যেমনটি করা হয়েছে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ক্ষেত্রে।"
আহমাদিনেজাদ আরো বলেন, গাদ্দাফির বিরূদ্ধে জাতিসংঘের যুদ্ধ ঘোষণার অনুমতি লিবিয়ায় তেল সম্পদ লুট করার বৈধতা মাত্র। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে তিনি "মর্যাদাহীন প্রতিষ্ঠান" বলে অভিহিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৭ঘ.
bdnews24