২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় নতুন সরকার গঠন ২ সপ্তাহের মধ্যে

লিবিয়ায় পরবর্তী অন্তবর্তী সরকার গঠন নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং প্রায় দু'সপ্তাহের মধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে আশা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 02:12 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

বেনগাজি, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় পরবর্তী অন্তবর্তী সরকার গঠন নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং প্রায় দু'সপ্তাহের মধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে আশা করা হচ্ছে। ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল (এনটিসি) প্রধান মুস্তফা আব্দুল জলিল সোমবার একথা জানিয়েছেন। তিনি বলেন, এ সপ্তাহান্তে প্রধানমন্ত্রী মাহমুদ জিব্রিলের পদত্যাগের পর তার পরিবর্তে নতুন সরকারের নেতৃত্ব কে দেবে তা নিয়ে আগামী সপ্তাহে আলোচনা চলবে। লিবিয়া দেশের আইন হিসাবে শরিয়া আইনকে বেছে নিয়েছে বলে রোববার জানিয়েছিলেন জলিল। কিন্তু সোমবার তিনি এক্ষেত্রে লিবিয়ার ধর্মীয় উগ্রবাদের দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা নেই বলে অন্তর্জাতিক স¤প্রদায়কে আশ্বস্ত করার চেষ্টা নিয়েছেন। তিনি বলেন, "আমি আন্তর্জাতিক স¤প্রদায়কে আশ্বস্ত করে বলতে চাই যে আমরা লিবীয়রা মধ্যপন্থি মুসলিম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০৫ঘ.