২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজারে পালাচ্ছেন গাদ্দফির ছেলে সাঈফ

সির্ত থেকে দক্ষিণে লিবিয়ার নাইজার সীমান্তের দিকে পালিয়ে যাচ্ছেন মুয়াম্মার গাদ্দফির ছেলে সাঈফ আল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

লন্ডন, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--সির্ত থেকে দক্ষিণে লিবিয়ার নাইজার সীমান্তের দিকে পালিয়ে যাচ্ছেন মুয়াম্মার গাদ্দফির ছেলে সাঈফ আল ইসলাম। এনটিসি বাহিনী বৃহস্পতিবার সির্তের পতন ঘটিয়ে লিবিয়ার ক্ষমতাচ্যুত শাসক গাদ্দাফিকে হত্যা করার পর তাদের হাত থেকে বাঁচতে তিনটি সাজোঁয়া যানের এক বহরে করে ইসলাম পালিয়ে যাচ্ছেন বলেই ধারণা করছেন কর্মকর্তারা। লিবিয়ার অন্তর্বর্তী সরকারের (ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল-এনটিসি) ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা আব্দুল মজিদ ম্লেগতা শুক্রবার একথা বলেছেন। তিনি বলেন, "আমরা তাকে খুঁজছি। ওই অঞ্চলের যোদ্ধাদের পুরোপুরি সতর্কাবস্থায় রাখা হয়েছে।" বৃহস্পতিবার সির্তে গাদ্দাফি আটক হয়ে মারা যাওয়ার সময়টিতেই সাঈফ শহর ছেড়ে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। গাদ্দাফি ছেলে সাদি ছাড়াও তার অনুগতদের অনেকেই সেপ্টেম্বরে নাইজারে পালিয়েছে। তারা আশ্রয় পেয়েছে নিয়ামেতে। নাইজার লিবিয়ার নতুন শাসকদের হাতে তাদেরকে তুলে দিতে অস্বীকৃতি জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩৬ঘ.