২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরিমানা গুনলেন শচীন

অনুমতি পত্র না নিয়ে নতুন বাড়িতে বসবাস ও বাস্তু পূজা করার জন্য জরিমানা গুনতে হলো শচীন টেন্ডুলকারকে। স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে নতুন বাড়িতে ওঠেন তিনি গত মাসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 04:46 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনুমতি পত্র না নিয়ে নতুন বাড়িতে বসবাস ও বাস্তু পূজা করার জন্য জরিমানা গুনতে হলো শচীন টেন্ডুলকারকে। স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে নতুন বাড়িতে ওঠেন তিনি গত মাসে। বিরহানমুম্বাই পৌর কর্পোরেশনের এক কর্মকর্তা বৃহস্পতিবার জানান, "অবৈধভাবে বসবাসের অভিযোগে ৪ লাখ ৩৫ হাজার রুপি জরিমানা করে নোটিশ পাঠানোর পর শচীন অর্থ দিয়ে দেন।" বাড়িটি তৈরি করা হয় পশ্চিম বান্দ্রার পেরি ক্রস রোডে। পাঁচ তলা বাড়ির তিন তলা রয়েছে মাটির ওপরে। আর মাটির নিচে রয়েছে বাকি দুই তলা। "প্রয়োজনীয় নথি-পত্র ও জরিমানার অর্থ পাওয়ার পর আমরা শচীনকে বসবাসের অনুমতি পত্র দিয়েছি," যোগ করেন ওই কর্মকর্তা। শচীনকে পৌর কর্পোরেশন থেকে নোটিশ পাঠানোর পর শিব সেনা থেকে নির্বাচিত মেয়র শ্রাদ্ধ যাদব বলেছিলেন, কোনোভাবে আইন ভাঙা চলবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৩৬ ঘ.