২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

নেপালের পশ্চিমাংশে পার্বত্যাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 05:01 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেপালের পশ্চিমাংশে পার্বত্যাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছে। অসুস্থ এক ব্যক্তিকে বিমানে করে নিয়ে আসার পথে এটি দুর্ঘটনার শিকার হয় বলে বুধবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। মঙ্গলবার রাতে দ্য ব্রিটেন-নরম্যান আইল্যান্ডার নামে ছোট্ট ও হালকা ওই সেনা বিমানটি প্রত্যন্ত পার্বত্যাঞ্চলে যাওয়ার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাজধানী কাঠমান্ডুর ১২৫ মাইল পশ্চিমে ওই অঞ্চলটির অবস্থান বলে দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়। নেপালি সেনাবাহিনীর মুখপাত্র রবীন্দ্র ছত্রি বলেন, পার্বত্য বনাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হলে ৬ আরোহীর সবাই নিহত হয়েছে। বুধবার সকালে উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে বলে তিনি জানান। বিমানটিতে দুইজন ক্রু, ডাক্তার, নার্স এবং অসুস্থ ব্যক্তির একজন আত্মীয় ছিলেন বলে জানান তিনি। এখনো পর্যন্ত বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ থেকে চার ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে তিনি নিশ্চিত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৫৫ ঘ.