২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলাম্বিয়ান কিশোরী মুনোজের মুক্তি

অপহৃত ১০ বছর বয়সী কলাম্বিয়ান কিশোরী নোহরা ভ্যালেন্তিনা মুনোজ মুক্তি পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 09:06 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহৃত ১০ বছর বয়সী কলাম্বিয়ান কিশোরী নোহরা ভ্যালেন্তিনা মুনোজ মুক্তি পেয়েছে। চলতি বছরের ২৯ সেপ্টেম্বর মাসে ভেনেজুয়েলার সীমান্তবর্তী শহর ফরচুল থেকে স্কুলে যাওয়ার সময় মুনোজ ও তার মাকে মুখোশ পরিহিত অস্ত্রধারীরা অপহরণ করে। পরবর্তীতে তার মাকে ছেড়ে দেওয়া হলেও তাকে আটকে রাখা হয়। মুনোজ ফরচুল শহরের মেয়রের মেয়ে। কলাম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস জানান, আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)'র মধ্যস্থতার পর মুনোজকে মুক্তি দেয়া হয়েছে। নিজের টুইটবার্তায় সান্তোস লেখেন, "আসুন আমরা ভ্যালেন্তিনা মুনোজের মুক্তি উদযাপন করি। আমরা আইসিআরসিকে ধন্যবাদ জানাচ্ছি।" মুনোজকে উদ্ধার অভিযানে হাজার হাজার সেনা ও পুলিশ নামানো হয়েছিল। তাকে কে বা কারা অপহরণ করেছিল সে বিষয়টি স্পষ্ট নয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। তবে ওই অঞ্চলে সক্রিয় বামপন্থী বিদ্রোহী গ্র"পগুলোই এর সঙ্গে দায়ী বলে সন্দেহ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৫৪ ঘ.