ত্রিপোলি, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির বাসভবন বাব আল-আজিজিয়া।
সশস্ত্র রক্ষীদের নিয়ে রোববার দুটি বুলডোজার গাদ্দাফি আমলের ওই বাসভবনের চারপাশের দেয়াল গুঁড়িয়ে দিতে শুরু করেছে।
বুলডোজার বাব আল-আজিজিয়ায় হানা দিতেই লোকজন চিৎকার করে বলে ওঠে, 'আল্লাহ সর্বশক্তিমান,' 'শহীদদের রক্তের বদলা নেওয়া হচ্ছে,' আবার কেউ কেউ মেশিনগান হতে ফাঁকা গুলি ছোড়ে।
"আমরা এ ভবন ধ্বংস করছি, কারণ গাদ্দাফির সব চিহ্ন আমরা মুছে দিতে চাই।" বলেন, এক অস্ত্রধারী।
এ অভিযানে ঘটনাস্থলে যোদ্ধাদের দায়িত্বে নিয়োজিত এতমান লেকতাহ বলেন, "গাদ্দাফির সব কিছু ধ্বংস না করা পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাবো।"
তিনি আরো বলেন, "আমরা গাদ্দাফির জায়গায় একটি শান্তি সংগঠন গড়ে তুলতে চাই।"
ত্রিপোলিতে ছয় বর্গ-কিলোমিটার জায়গা নিয়ে তৈরি বাব আল-আজিজিয়া ছিল একইসঙ্গে গাদ্দাফির বাসভবন ও ক্ষমতার কেন্দ্রবিন্দু।
লিবিয়ায় বর্তমানে ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল (এনটিসি) ক্ষমতাসীন হওয়ার আগে যুদ্ধ চলাকালে এ বাসভবনে বেশ কয়েকবার হামলা ন্যাটো বিমান হামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫৫ঘ.
bdnews24