২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আল কায়েদার আরব উপত্যকার মিডিয়া প্রধান নিহত'

আল কায়েদার আরব উপত্যকার (একিউএপি)'র মিডিয়া প্রধান ইব্রাহিম আল বান্না বিমান হামলায় নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 08:57 AM

Updated : 24 Aug 2022, 04:33 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আল কায়েদার আরব উপত্যকার (একিউএপি)'র মিডিয়া প্রধান ইব্রাহিম আল বান্না বিমান হামলায় নিহত হয়েছেন। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় সাবওয়া প্রদেশে শুক্রবার এক বিমান হামলায় তিনি নিহত হন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। আল বান্না মিসরীয় বংশোদ্ভূত বলে বিবিসি জানিয়েছে। আল কায়েদার এ মিডিয়া প্রধান মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলা নাকি ইয়েমেনের বিমান হামলায় মারা গেছে সে বিষয়টি নিশ্চিত নয়। তবে বান্না ইয়েমেনের বিমান হামলায় নিহত হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে। আল বান্নাকে আরব উপত্যকার আল কায়েদার সবচেয়ে দুর্ধর্ষ সদস্য বলে আখ্যা দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি এই সন্ত্রাসী নেতা ইয়েমেনের ভেতরে ও বাইরে হামলার পরিকল্পনা করছিলেন বলেও প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এরা আগেও একবার বান্না নিহত হওয়ার খবর প্রচারিত হয়েছিল। তবে একিউএপি সেসময় তা প্রত্যাখ্যান করে। অবশ্য এ প্রসঙ্গে এখনো পর্যন্ত আল কায়েদার পক্ষ থেকে কোনোকিছু জানানো হয় নি। গত মাসে ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় আল কায়েদা নেতা আনওয়ার আল-আওলাকি নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৪৩ ঘ.